শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অশোক কুমার দাস, বয়স ৭৬। বসবাস করেন বাকসাড়ার আশ্রয় অ্যাপার্টমেন্টে। স্নায়ুরোগে আক্রান্ত অশোক বাবু গত তিন মাস ধরে বিছানা শয্যায়। তাঁর ছেলে অভিজিৎ পেশায় ব্লিঙ্কইট কর্মী। কিন্তু, বাবার দেখাশোনা করার জন্য বাড়িতে আর কেউ নেই। সেই কারণেই কার্যত বাধ্য হয়ে কয়েক মাস আগে কাজ ছেড়েছেন তিনি। বর্তমানে তিনি বেকার। কিন্তু, বাবার চিকিৎসার পাহাড়প্রমাণ খরচে মাথায় হাত পড়েছে একমাত্র ছেলের। গত বছরের জুন মাস থেকে চলছে চিকিৎসা। এখনও পর্যন্ত চিকিৎসার পিছনে খরচ হয়ে গিয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। প্রতি মাসে ওষুধ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় পণ্য কিনতেই খরচ হয় প্রায় ১৫০০০ টাকা।
পরিবারের অসহায় অবস্থা দেখে ইতিমধ্যেই অনেকে অভিজিতের পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। এগিয়ে এসেছেন স্থানীয় কয়েকজন যুবক-যুবতী। কিন্তু, বাবার বিপুল অঙ্কের চিকিৎসার খরচ কোনওভাবেই সামলাতে পারছেন না বছর ৩৫ -এর অভিজিৎ। বাবার দেখাশোনা করার জন্য ছেড়েছেন চাকরি। সহৃদয় মানুষদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন তিনি। আমরা তাঁর সেই অনুরোধই তুলে ধরছি আপনাদের সামনে। নিজেদের যেটুকু সম্ভব তা দিয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান। বাড়িয়ে দিন সাহায্যের হাত। তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আমরা প্রদান করছি। আসুন, অভিজিতের বিপদের সময়ে আমরা সকলে মিলে তাঁর পাশে দাঁড়াই।
অভিজিৎ দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য:
A/c No.: 6149791533
IFSC Code: KKBK0006566
Home Branch: HAORA
UPI ID: 9851266916@kotakbank
যোগাযোগ: 9851266916

