Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: শিবপুরের ফ্ল্যাটে বসবাস, সুদের ব্যবসা! নেপাল পালাতে গিয়ে গ্রেফতার আফগান যুবক

Loading... রাজ্য
Howrah: শিবপুরের ফ্ল্যাটে বসবাস, সুদের ব্যবসা! নেপাল পালাতে গিয়ে গ্রেফতার আফগান যুবক
#Howrah News #Howrah Shibpur #Shibpur News #Afghanistan #সংবাদ #আফগান যুবক গ্রেফতার #জাল নথি #সুদের ব্যবসা #শিবপুর খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বসবাস ছিল হাওড়ার শিবপুরে। এবার ইন্দো নেপাল খড়িবাড়ি সীমান্তে গ্রেপ্তার এক আফগান নাগরিক সহ দুজন। সূত্রের খবর, আফগান নাগরিকের নাম আব্দুল্লাহ খান। ধৃত ব্যক্তি চার বছর আগে শিবপুরের আট নম্বর শীল বস্তি লেনের একটি ফ্ল্যাটে থাকতেন। অন্য একটি ফ্লাটে থাকতেন তার বন্ধু নিয়ামত খান। জানা গেছে আব্দুল্লাহ খান পেশায় কাবলিওয়ালা ছিলেন। চড়া সুদে টাকা ধার দিতেন। তার আসল বাড়ি আফগানিস্তানের কাবুলে। প্রতিদিন সকালে বেরিয়ে  সন্ধ্যেবেলা বাড়ি ফিরতেন।

গত শনিবার সে শিবপুরের ফ্ল্যাট থেকে চম্পট দেয়। তার কাছে জাল আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এবং পাসপোর্ট ছিল। তার নামে লুকআউট নোটিশ জারি হয়। এই নোটিশ ট্র্যাক করতে গিয়েই পুলিশের হাতে গ্রেপ্তার হয় আব্দুল্লাহ। তার সঙ্গে পাকিস্তান বা অন্যান্য দেশের কোন যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ধৃত আবদুল্লাহ নেপাল হয়ে থাইল্যান্ডে পালানোর ছক কষে ছিল।

সর্বশেষ আপডেট: