Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 01/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: বড় মার্জিনে জয়ের বিষয়ে আশাবাদী! নির্বাচনী প্রচারে মন্তব্য অরূপের

Loading... রাজ্য
Howrah: বড় মার্জিনে জয়ের বিষয়ে আশাবাদী! নির্বাচনী প্রচারে মন্তব্য অরূপের
#Howrah News #TMC #Arup Roy #Howrah TMC #Trinamool Congress #West Bengal #Bengali News #সংবাদ #রাজনীতি #অরূপ রায় #নির্বাচন

রাজ্যে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ইতিমধ্যেই অধিকাংশ দলের তরফে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। চলছে প্রচারপর্ব। লড়াইয়ের ময়দানে কোনও প্রার্থীই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। বুধবার সকাল থেকেই হাওড়ায় চলছে নির্বাচনী প্রচার। সাতসকালে হাওড়ার ১৭ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে পড়েন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ রায়। সঙ্গে ছিলেন বিপুল সংখ্যার দলীয় কর্মীরা। নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত তিনি, জানিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা। 


প্রসঙ্গত, হাওড়া শহরে ছাব্বিশের নির্বাচনে প্রার্থী তালিকায় একাধিক বদল দেখা গিয়েছে। তালিকা থেকে বাদ পড়ে গিয়েছেন জগৎবল্লভপুরের বর্ষীয়ান নেতা সীতানাথ ঘোষ। ডোমজুড়ে প্রার্থী করা হয়নি কল্যাণ ঘোষকেও। একাধিক বর্ষীয়ান মুখ প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেও মধ্য হাওড়ায় নিজেদের পরিচিত মুখের উপরেই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে অরূপ রায় বলেন, ‘তাঁরা নিশ্চই এমন কিছু কাজ করেছেন, যার জন্য দল তাদের টিকিট দেয়নি। আমার সততা, আমার নিষ্ঠা আমার আনুগত্যের কারণেই দল আমায় টিকিট দিয়েছে।‘


অপরদিকে, বিরোধী প্রার্থীর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রার্থী নিয়ে আমি ভাবিনা আর কাউকে অবমূল্যায়নও করি না। তবে আমি আরও বড় মার্জিনে জয় পাওয়ার বিষয়ে আশাবাদী। এই মুহূর্তে স্পষ্টভাবেই জমে উঠেছে মধ্য হাওড়ার নির্বাচনী লড়াই।  
 

সর্বশেষ আপডেট: