আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। সেই নির্বাচনের আগেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্র। গতকাল রাতে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থক কে তুলি নিয়ে গিয়েছে পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাশ মিশ্র। রাতে কর্মী সমর্থকদের নিয়ে বেলুড় থানা ঘেরাও করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে বালির রাজনৈতিক পরিস্থিতি।
মঙ্গলবার দুপুরে এই ঘটনাটিকে কেন্দ্র করে একটি সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। কৈলাস মিশ্রের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বালির ভোটে অশান্তি তৈরি করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। এই অভিযোগের সাপেক্ষে বেশ কিছু প্রমাণও দিয়েছেন তিনি। দেখিয়েছেন বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ এবং একটি ফোন কলের রেকর্ডিং। একইসঙ্গে নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশও পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন কৈলাশ। আগামীকাল বহিরাগতদের নিয়ে এসে বালির ভোটে অশান্তি তৈরি করার ছক তৈরি করেছে বিজেপি বলে অভিযোগ তাঁর।
সবমিলিয়ে ভোটের আগে এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বালি। স্থানীয়দের মধ্যেও এই সমস্ত ঘটনার কারণে উদ্বেগ তৈরি হয়েছে। তবে, নির্বাচন কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামীকাল রাজ্যের অন্যান্য প্রান্তের মতো বালিতেও কোনও অশান্ত পরিস্থিতি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। ভোটাররা শান্তিতেই নিজেদের পছন্দমতো রাজনৈতিক দল কে ভোট দিতে পারবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
.jpeg)
