Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 08/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: বেইমান, গদ্দার তকমা! অরূপ রায়ের বিরুদ্ধে হাওড়ায় পড়ল একাধিক পোস্টার

Loading... রাজ্য
Howrah: বেইমান, গদ্দার তকমা! অরূপ রায়ের বিরুদ্ধে হাওড়ায় পড়ল একাধিক পোস্টার
#Howrah News #Arup Roy News #Arup Roy Update #Bengali News #West Bengal News #অরূপ রায় #অরূপ রায় খবর #রাজনীতি #তৃণমূল কংগ্রেস

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়-এর বিরুদ্ধে ফের প্রকাশ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাঁর বাড়ির সামনে এবং কালী কুণ্ডু লেন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একাধিক বিতর্কিত পোস্টার পড়তে দেখা গেছে। পোস্টারগুলিতে বিধায়ক অরূপ রায়কে ‘বেইমান’ ও ‘গাদ্দার’ বলে আক্রমণ করা হয়েছে।

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, পোস্টারে লেখা রয়েছে, “জন্মলগ্ন থেকে দিদির দলকে হাওড়ায় এক এক করে শেষ করে দেওয়ার মূল কান্ডারী বেইমান গাদ্দার অরূপ রায়।” এছাড়াও পোস্টারের নীচে লেখা রয়েছে, “আমরা দিদির সৈনিক।” এই পোস্টার স্থানীয় মানুষদের চোখে পড়তেই এলাকাজুড়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, পোস্টারে ব্যবহৃত অরূপ রায়ের ছবিতে জুতোর মালা পরানো হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। মূলত নাম গোপন রেখেই পোস্টার মারা হয়েছে। তবে, পোস্টারের নিচে লেখা রয়েছে 'আমরা দিদির সৈনিক'। এই বিষয়টি থেকে অনুমান করা হচ্ছে এটা তৃণমূলের কোন এক গোষ্ঠীর কাজ। এখনও পর্যন্ত এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অরূপ রায়। তবে, বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের একজন হওয়ার কারণেও কর্মীদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভের জেরে এই পোস্টার পড়ে থাকতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। 

সর্বশেষ আপডেট: