Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 18/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: ১৫,০০০ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও! গ্রেফতার ব্যাঁটরা থানার PSI সুব্রত সরকার

Loading... রাজ্য
Howrah: ১৫,০০০ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও! গ্রেফতার ব্যাঁটরা থানার PSI সুব্রত সরকার
#SI Subrata Sarkar Arrest #Howrah News #Bantra PS #সংবাদ #হাওড়া থানা #ব্যাঁটরা থানা খবর #সুব্রত সরকার #হাওড়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার হাওড়া শহরে প্রকাশ্যে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন পুলিশ অফিসার। সোমবারের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন। কয়েকদিন আগেও ঝাড়গ্রামে একই ধরনের ঘটনা ঘটেছিল। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর ঘুষ নিতে গিয়ে সোমবার হাতেনাতে ধরা পড়েছেন ব্যাঁটরা থানার প্রভিশনাল সাব ইন্সপেক্টর সুব্রত সরকার। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তরফে গ্রেফতার করা হয়েছে এই পুলিশ আধিকারিক কে। অভিযোগ, ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয়েছে ব্যাঁটরা থানার প্রভিশনাল সাব ইন্সপেক্টর কে। ইতিমধ্যেই তাঁর একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমানে নেটজুড়ে ভাইরাল সেই ভিডিও।

প্রসঙ্গত, কিছুদিন আগেই আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা তৈরি করা হয়েছে। এই বিভাগে প্রচুর সংখ্যায় আইপিএস অফিসারদের নিযুক্ত করা হয়েছে। কিছুদিন আগেই ঝাড়গ্রামে বিডিও অফিসের একজন ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। আজ হাওড়ার পাশাপাশি পাঁশকুড়াতে সাহাবুদ্দিন মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। এই সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে বেআইনি ভাবে রক্ত বিক্রি করছিলেন। তদন্তকারীদের অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি অভিযান। 

হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যাঁটরা থানার প্রভিশনাল সাব ইন্সপেক্টর সুব্রত সরকারকে গ্রেফতার করার খবরে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবার ঘুষ নেওয়ার সময়েই হাতেনাতে পাকড়াও হয়েছেন তিনি। মাত্র ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হয়েছেন তিনি। প্রিভেশন অফ করাপশন অ্যাক্টে ধৃত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: