Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 20/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: পুলিশের তৎপরতায় উদ্ধার চুরি হওয়া গয়না! গ্রেফতার ১

Loading... রাজ্য
Howrah: পুলিশের তৎপরতায় উদ্ধার চুরি হওয়া গয়না! গ্রেফতার ১
#Howrah News #Bengali News #West Bengal #Bally PS #Bally Police #হাওড়া খবর #চুরি #বালি #চুরি গয়না পুনরুদ্ধার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জুলাই মাসে হওয়া চুরির ঘটনায় বড় সাফল্য পেল বালি থানার পুলিশ। গ্রেফতার ১। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া গয়না। প্রসঙ্গে, চলতি বছরের জুলাই মাসের ২৬ তারিখে বালি থানার অন্তর্গত শান্তিরাম রোডের বাসিন্দা শৈবাল গুপ্তের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে। শৈবাল গুপ্ত সপরিবারে স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তাদের অনুপস্থিতিতে বাড়িতে দুঃসাহসিক চুরি হয়ে গিয়েছে। চুরি গিয়েছে ৬ থেকে ৭ ভরি সোনার গয়না এবং নগদ প্রায় ৫০ হাজার টাকা। তৎক্ষনাৎ পুলিশের কাছে পরিবারের তরফে অভিযোগ জানানো হয়। তদন্ত শুরু করে বালি থানার পুলিশ।  

তদন্তের সময় পুলিশ সি সি টিভি থেকে বেশ কিছু সন্দেহজনক ব্যক্তির ছবি পায়। অপরাধের ধরন অনুধাবন করে আশেপাশের থানা এলাকায় খবর নেওয়া ও রেড করা শুরু হয়। অবশেষে  তদন্তকারী অফিসার PSI খগেন মজুমদার ও সহকারী ASI রবীন্দ্রনাথ রুইয়ের পারদর্শিতায় পুলিশের জালে আটক হয় এই ঘটনার মূলচক্রী। কলকাতার ট্যাংরা থানা এলকা থেকে দুষ্কৃতি করিম মোল্লা কে গ্রেফতার করে পুলিশ। পুলিশের হেফাজতে নিয়ে আসামীর কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া সোনার গহনা। তা পুনরায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

সর্বশেষ আপডেট: