Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: মানুষ সঙ্গে আছে, জয় নিশ্চিত! শিবপুরে মন্তব্য রানা চট্টোপাধ্যায়ের

Loading... রাজ্য
Howrah:  মানুষ সঙ্গে আছে, জয় নিশ্চিত! শিবপুরে মন্তব্য রানা চট্টোপাধ্যায়ের
#Rana Chatterjee #Rudranil Ghosh #politics #bengali news #news live #সংবাদ #রাজনীতি #তৃণমূল কংগ্রেস #বিজেপি

শুক্রবার নির্বাচনী প্রচারে শিবপুর বিধানসভা কেন্দ্রে সেয়ানে সেয়ানে লড়াই। একদিকে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রানা চট্টোপাধ্যায়। আজ বিকেলে ৪৩ নম্বর ওয়ার্ডে প্রচারে বের হন ঘাসফুলের প্রার্থী ডঃ রানা চট্টোপাধ্যায়। গতবার বালি বিধানসভা কেন্দ্রে জয়ী হলেও, এবার তাঁর লড়াইয়ের ময়দান বদল করেছে তৃণমূল কংগ্রেস। এবার তিনি লড়াই করছেন শিবপুর থেকে।

আজ সকালেই তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, বালিতে তিনি এতো দুর্নীতি করেছেন, সেই কারণেই বালি থেকে সরিয়ে তাকে শিবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। প্রতিক্রিয়ায় রানা চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি বালি থেকে জয়ী হয়ে শিবপুরে এসেছি। উনি ভবানীপুর থেকে হেরে এসেছেন। মানুষ আমাদের সঙ্গে আছে, শিবপুরের দলীয় সংগঠন অত্যন্ত শক্তিশালী। জয়ের বিষয়ে আমি নিশ্চিত।‘ 

স্পষ্টভাবেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শিবপুরে কার্যত সেয়ানে সেয়ানে টক্কর। লড়াই শেষে শেষ হাসি কে হাসেন, এখন সেটাই দেখার। তবে, লড়াইয়ের ময়দানে দুই প্রার্থীর একজনও এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।

সর্বশেষ আপডেট: