কখনও দেখিয়েছেন জঞ্জাল, কখনও রাস্তায় জমা জলের ছবি। এবার নির্বাচনী প্রচারে ফের চমক দিলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। রবিবার সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে কাটতে বসলেন মাছ। যদিও, বঁটির সামনে মাছ দুই হাতে ধরে বসলেও, নিজে হাতে মাছ কাটেননি বিজেপির তারকা প্রার্থী। মাছ হাতে ধরে শুধুমাত্র ছবিই তুলেছেন তিনি। সঙ্গে দিয়েছেন নির্বাচনী বার্তা।
রবিবার সকালেও এদিন জমজমাট নির্বাচনী প্রচার করেছেন বিজেপি প্রার্থী। কর্মীদের সঙ্গে নিয়েই স্থানীয় এলাকায় প্রচারে বেরিয়েছেন রুদ্রনীল। হঠাতই মাছের বাজারে এসে মাছ বিক্রেতাকে সরিয়ে হাতে মাছ নিয়ে বঁটির সামনে বসে পড়েন বিজেপি প্রার্থী। আসলে কথা হল, তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরাবর মাছ-মাংস খাওয়ার ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে এসেছে। ঘাসফুল শিবিরের অভিযোগ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে, আর মাছ মাংস খেতে পারবেন না বাঙালিরা। সেই ইস্যুতেই প্রচারে বেরিয়ে মুখ খুলেছেন রুদ্রনীল ঘোষ।
তিনি মন্তব্য করেছেন, 'ভারতীয় জনতা পার্টির মৎসজীবীদের বিরাট বড় সংগঠন রয়েছে। বাঙালি যেন মাছ চাষ ও ব্যবসা আরও প্রসারিত করতে পারে, প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করে দিয়ে গিয়েছেন। বাঙালিকে যেন মাছের জন্য অন্য কারুর উপর নির্ভরও না করে, সেই বিষয়টিও নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বলে দাবি রুদ্রনীলের।'
.jpeg)
