Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: সময়কে মূল্য দিয়েই সাফল্য! জানালেন মাধ্যমিকে নবম শুভ্রনীল

Loading... রাজ্য
Howrah: সময়কে মূল্য দিয়েই সাফল্য! জানালেন মাধ্যমিকে নবম শুভ্রনীল
#Subhranil Mistri #Madhyamik 2026 #Madhyamik Result #WBSE #মাধ্যমিক রেজাল্ট #হাওড়া খবর #শুভ্রনীল মিস্ত্রি

তথাগত ঘোষ, হাওড়া: শুক্রবার সকালে প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথম দশে ঠাঁই পেয়েছেন হাওড়া শহরের চারজন কৃতি ছাত্রছাত্রী। এই ছাত্রছাত্রীদের মধ্যে একজন মধ্য হাওড়ার শুভ্রনীল মিস্ত্রি। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের কৃতি ছাত্র শুভ্রনীল। মাধ্যমিক পরীক্ষায় কৃতিদের তালিকায় নবম স্থান দখল করেছেন এই কৃতি ছাত্র। শুভ্রনীলের মোট প্রাপ্ত নম্বর ৬৮৯ । তিনটি বিষয়ে একশোয় একশো পেয়েছে শুভ্রনীল। অঙ্কের পাশাপাশি ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞানে একটিও নম্বর কাটা যায়নি তাঁর। সকাল থেকে ফল ঘোষণায় নাম আসতেই বাড়িতে খুশীর আবহ শুভ্রনীলের। 

হাওড়া শহরের এই কৃতি ছাত্র জানিয়েছেন, তাঁর ইচ্ছে আগামী দিনে ইঞ্জিনিয়ার হওয়ার। অবসর সময়ে গল্পের বই পড়েই সময় কাটে স্বামী বিবেকানন্দ রোডের বাসিন্দার। প্রাথমিক প্রতিক্রিয়ায় শুভ্রনীল মিস্ত্রি জানিয়েছেন, 'কিছুটা আশা করেছিলাম। কিন্তু, আমি আশায় বেশি সময় অতিবাহিত করতে চাইনি। কারণ, এতে নিরাশার চাপ বাড়ে।' 

ছোট থেকেই অসম্ভব মেধা শুভ্রনীলের, জানিয়েছেন তাঁর শিক্ষক। পড়াশোনা ছাড়া আর কোন কিছুতেই সেইভাবে মন বসে না তাঁর। শুভ্রনীলের বাবা সুব্রত রঞ্জন মিস্ত্রি। তিনি, হাওড়ার শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়ের বাংলা বিভাগের শিক্ষক। ছেলে সাফল্যে খুশির জোয়ার পরিবার জুড়ে। সাফল্যের পিছনে নিজের কৃতিত্বই সর্বাধিক বলে দাবি করেছেন শুভ্রনীল। একইসঙ্গে তাঁর পরামর্শ, সময় নষ্ট না করার। তিনি জানিয়েছেন, 'সময়ের মূল্য দেওয়া প্রয়োজন। একবার সময় চলে গেলে আর ফিরে আসে না। সময়কে গুরুত্ব দিয়েই আজ এই সাফল্য।' 

সর্বশেষ আপডেট: