Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 21/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: ডিসেম্বরের মধ্যে পুরভোট! পাণীয় জল সহ চার পরিষেবায় নজর মুখ্যমন্ত্রীর

Loading... রাজ্য
Howrah: ডিসেম্বরের মধ্যে পুরভোট! পাণীয় জল সহ চার পরিষেবায় নজর মুখ্যমন্ত্রীর
#HMC #Howrah Corporation Election #Corporation News #Bengali News #Suvendu Adhikari #সংবাদ #রাজনীতি #শুভেন্দু অধিকারী খবর #হাওড় পুরভোট

তথাগত ঘোষ, হাওড়া: মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবার হাওড়া শহরে প্রশাসনিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে পুরভোট হয়নি, বর্তমানে একাধিক সমস্যায় জর্জরিত হাওড়া শহর। সেই কারণেই এই বৈঠকের পর শুভেন্দু অধিকারী কী কী ঘোষণা করেন, সেই বিষয়টির উপর বিশেষ নজর ছিল শহরবাসীর। বৈঠকের পর শহরে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বৈধভাবে নির্বাচন সম্পূর্ণ করে পুরসভার বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে হাওড়া শহরে একাধিক বড় সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। 

মূলত নাগরিক পরিষেবা ও উন্নয়নের উপর লক্ষ্য রেখে এই বৈঠক হয়েছে। দীর্ঘদিন ভোট না হওয়ার কারণে নাগরিকরা নিত্যদিনের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কর্পোরেশন নির্দিষ্ট কিছু বিষয়ে বর্তমান সময় থেকে বাড়তি গুরুত্ব প্রদান করবে বলে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান প্রথমত, নাগরিকদের জন্য পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হবে। দ্বিতীয়ত, জঞ্জাল পরিস্কারের উপর বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। নিকাশি ব্যবস্থার উন্নতির উপরেও গুরুত্ব দেওয়া হতে চলেছে। পার্ক স্বাস্থ্যকেন্দ্র সহ অন্যান্য নাগরিক পরিষেবার উন্নয়নের উপরেও নজর দেওয়া হবে। এই সমস্ত পরিষেবা যাতে ঠিকঠাক ভাবে পাওয়া যায় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, একটি দীর্ঘ সময় ধরে এই সমস্ত সমস্যাগুলি শহরবাসীর কাছে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জঞ্জাল সাফাই না হওয়া ও বেহাল নিকাশি ব্যবস্থার মতো বিষয়গুলির কারণে প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই কারণেই এই সমস্যাগুলি সমাধানে বাড়তি নজর দেওয়া হতে চলেছে বলে ধারণা করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। 

সর্বশেষ আপডেট: