Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 27/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: তৃণমূলের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে চুন! মধ্য হাওড়ায় উত্তেজনা

Loading... রাজ্য
Howrah: তৃণমূলের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে চুন! মধ্য হাওড়ায় উত্তেজনা
#Howrah #Howrah TMC #Arup Roy #Bengali News #TMC Banner #সংবাদ #হাওড়া #হাওড়া খবর #মমতা বন্দ্যোপাধ্যায়

তথাগত ঘোষ, হাওড়া: হাওড়ায় নির্বাচনের ৪৮ ঘন্টা আগে ফের বিতর্ক। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে অরূপ রায়ের প্রচারে লাগানো হয়েছিল নির্বাচনী ব্যানার। সেই নির্বাচনী ব্যানারেই ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অভিযোগ, ব্যানারে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখের উপর লাগিয়ে দেওয়া হয়েছে চুন। ইতিমধ্যেই সেই ছবি প্রকাশ্যে উঠে এসেছে। ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সকালে ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর চুন লেগে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী সমর্থকেরা। 


ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশের কাছে অভিযোগ করা হয়েছে। সকালে প্রথমে স্থানীয়রা তৃণমূল কংগ্রেসের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর চুন লেগে থাকতে দেখেন। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সেটি দেখান ও পরবর্তীতে ছবির উপর থেকে চুন মুছে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা এসে এই কাজ করে গিয়েছে। 


এই প্রসঙ্গে স্থানীয় এক তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী। ব্যানারে থাকা তাঁর ছবির উপর এই ধরনের চুন লাগিয়ে দেওয়ার ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছি।‘ 


তৃণমূল কংগ্রেস সমর্থকদের একাংশ এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে, বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এককথায়, ভোটের ঠিক কিছু সময় আগে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে মধ্য হাওড়ায়।
 

সর্বশেষ আপডেট: