Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 22/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: আর্থিক বচসার জের! ওলাবিবিতলায় গলার নলি কেটে মহিলাকে খুন

Loading... রাজ্য
Howrah: আর্থিক বচসার জের! ওলাবিবিতলায় গলার নলি কেটে মহিলাকে খুন
#Howrah Murder #Howrah Crime #Howrah Olabibitala Murder #Bengali News #Crime News #হাওড়া খুন #ওলাবিবিতলা খুন #হাওড়া খবর

তথাগত ঘোষ, হাওড়া: ফের শহরে প্রকাশ্যে খুনের ঘটনা। টাকা পয়সা আদান প্রদান কে কেন্দ্র করে বচসার জেরে গলার নলি কেটে খুন করা হয়েছে এক মহিলাকে। নিহত মহিলার নাম ভারতী হাজরা। ইতিমধ্যেই এই ঘটনায় একজন কে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, রবিবার বিকেলে চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ওলাবিবিতলা ফার্স্ট বাই লেনে এই ঘটনাটি ঘটেছে। ধার নিয়ে টাকা শোধ না দিতে পারার কারনেই ওই মহিলাকে খুন করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। প্রকাশ্য খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। 

এই ঘটনার সূত্রপাত আজ থেকে মাস ছয়েক আগে। শিবপুরের ওলাবিবিতলা ফার্স্ট বাই লেনের বাসিন্দা ভারতী হাজরা এক মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার করেন। মূলত কিস্তির মাধ্যমে মাসে মাসে তিনি টাকা পরিশোধ করছিলেন। প্রতি মাসেই অল্প পরিমাণে টাকা শোধ করতেন। কিন্তু, সমস্যা তৈরি হয় রবিবার বিকেলে। 

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে ভারতী হাজরা যাঁর থেকে টাকা ধার করেছিলেন, তাঁর ছেলে রাজদীপ মুখোপাধ্যায় তাঁর ফ্ল্যাটে আসেন। উদ্দেশ্য ছিল পাওনা টাকা আদায় করা। এরপর দুজনের মধ্যে টাকা নিয়ে বচসার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজদীপ (অভিযুক্ত) পকেটে থাকা ছুরি বের করে ওই মহিলার গলায় চালিয়ে দেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভারতী হাজরা। ওই অবস্থায় বেশ খানিক্ষণ সেখানেই পড়েছিলেন তিনি। পরবর্তীতে ছুটে আসেন তাঁর স্বামী সুব্রত হাজরা। অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনাস্থলেই প্রয়াত হন ভারতী। পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই আততায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে অনুমান টাকা পয়সা সংক্রান্ত বচসার জেরেই এই খুন।
 

সর্বশেষ আপডেট: