Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: সঞ্জয় সিং কে নাপসন্দ! প্রার্থী বদলের দাবিতে বালিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Loading... রাজ্য
Howrah: সঞ্জয় সিং কে নাপসন্দ! প্রার্থী বদলের দাবিতে বালিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের
#Howrah News #Howrah BJP #BJP Bally Candidate #Sanjay Singh #সংবাদ #রাজনীতি #রাজনীতি খবর #হাওড়া বিজেপি

ইতিমধ্যেই ২৬ –এর বিধানসভা নির্বাচনে দুই দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দুই দফাতেই হাওড়াতে একাধিক আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। শিবপুরে রুদ্রনীল ঘোষের মতো তারকা কে প্রার্থী নির্বাচন করা হয়েছে। অপরদিকে, বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জেলা বিজেপির পরিচিত মুখ সঞ্জয় সিং কে। কিন্তু, এলাকায় বিজেপির পরিচিত মুখ হওয়া সত্ত্বেও প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই সঞ্জয় সিং কে ঘিরে বালিতে শুরু হয়েছে। এই বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে নাপসন্দ বালির বিজপি কর্মীদের। শুক্রবার রাতে এই বিষয়টিকে নিয়েই দলের অন্দরে তীব্র বচসা শুরু হয়ে যায়। পার্টি অফিসে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুহুর্মুহু স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। 

{link}
একটি সংবাদ সংস্থা সূত্রে খব্র, বালিতে প্রার্থী বদলকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধে গিয়েছে পদ্ম শিবিরে। বালি বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকদের একাংশের দাবি অবিলম্বে এই আসনে প্রার্থী বদল করতে হবে। সঞ্জয় সিং কে বদল করে বাঙালি প্রার্থীর নাম ঘোষণা করার দাবি তুলেছেন তাঁরা। এই দাবি তুলেই বেলুড়ে রাখাল দাসের বাড়ির পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন রাজ্যের বিরোধী দলের স্থানীয় কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যান শীর্ষ নেতৃত্বরা।  

{link}
এই প্রসঙ্গে একজন স্থানীয় বিজেপি কর্মী জানিয়েছেন, ‘বালি বিধানসভা কেন্দ্রে বহিরাগত প্রার্থী চলবে না। অবিলম্বে প্রার্থী বদল করা প্রয়োজন।‘ মূলত প্রার্থী হিসাবে সঞ্জয় সিংয়ের নাম ঘোষণার পরেই কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। এই বিষয়টির সমাধানের উদ্দেশ্যেই একটি অভ্যন্তরীন বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে আরও উত্তেজনা বেড়ে যায়। বৈঠক ইতিবাচক না হওয়ায় বিজেপি কর্মীদের একাংশ সেটি ছেড়ে বেরিয়ে স্লোগান দিতে শুরু করেন। সামগ্রিকভাবে এই মুহূর্তে বালি বিধানসভা কেন্দ্র নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে রাজ্যের বিরোধী শিবির।

{link}
যদিও, বিজেপির পাশাপাশি রাজ্যের একাধিক অংশে তৃণমূলও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এমনকি বামেদের মতো শৃঙ্খলাবদ্ধ দলেও প্রার্থী নিয়ে অসন্তোষ ও বিক্ষোভের খবর প্রকাশ্যে উঠে এসেছে। ফলে, প্রার্থী নির্বাচন কে কেন্দ্র করে সমস্ত দলই কমবেশি অস্বস্তিতে পড়েছে। কর্মীদের মধ্যে অসন্তোষের কারণে বালিতে বিজেপির তরফে প্রার্থী বদল করা হয় কী না, সেটাই এখন দেখার বিষয়। 

সর্বশেষ আপডেট: