Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 01/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: হাওড়ার মানুষ পরিবর্তন চাইছে! প্রচারে মন্তব্য প্রার্থী বিপ্লবের

Loading... রাজ্য
Howrah: হাওড়ার মানুষ পরিবর্তন চাইছে! প্রচারে মন্তব্য প্রার্থী বিপ্লবের
#Howrah BJP News #Bengali News #BJP vs TMC #Howrah BJP Candidate #Biplab Mondal #বিজপি #বিজেপি প্রার্থী #সংবাদ

কিছুটা দেরিতে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পদ্ম শিবিরের হয়ে লড়াই করবেন বিপ্লব মণ্ডল। নাম ঘোষণা হওয়ার পর থেকেই পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তিনি। বুধবার সকালে বিপ্লব মণ্ডল মধ্য হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে নিজের প্রচারপর্ব সেরেছেন। সঙ্গে ছিল একাধিক দলীয় কর্মীদের উপস্থিতি। হাওড়ার মানুষ পরিবর্তন চাইছে বলে জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা। 


এদিন তিনি অভিযোগ করেন, মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম পরিষেবাগুলি দরকার সেগুলিও ঠিক নেই। হাওড়ায় ঘুরলে পরেই এই বিষয়গুলি স্পষ্ট হয়ে যায়। একইসঙ্গে নির্বাচনে জয়ী হলে হাওড়া হাসপাতাল কে মেডিকেল কলেজে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 


প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনে বিপ্লব মণ্ডলের প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা অরূপ রায়ের বিরুদ্ধে। ২০১১ সাল থেকে ধারাবাহিকভাবে মধ্য হাওড়ায় জয় পেয়ে এসেছেন তিনি। সেই কারণেই, এই কেন্দ্রে পদ্ম শিবিরের জয় ছিনিয়ে আনার বিষয়টি কিছুটা হলেও কঠিন হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও, নিজের জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বিজেপি প্রার্থী। তিনি জানিয়েছেন, মানুষ ঠিক বিচার করবে। প্রার্থী পরিচয় তাঁর কাজ, তাঁর চরিত্রে। আমি জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী। 
 

সর্বশেষ আপডেট: