Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: দ্বিতীয় হুগলি সেতুর কোনা এক্সপ্রেসওয়ে অ্যাপ্রোচ রোডে চলন্ত গাড়িতে আগুন

Loading... রাজ্য
Howrah: দ্বিতীয় হুগলি সেতুর কোনা এক্সপ্রেসওয়ে অ্যাপ্রোচ রোডে চলন্ত গাড়িতে আগুন
#Howrah News #Howrah Car Fire #Howrah News Today #Fire News #Fire in a running Car #সংবাদ #গাড়িতে আগুন #আগুন খবর #সংবাদ

রাস্তায় চলন্ত অবস্থাতেই গাড়িতে আগুন। শনিবার সন্ধ্যায় নবান্নের কাছে চাঞ্চল্যকর ঘটনা। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) সংলগ্ন কোণা এক্সপ্রেসওয়েতে নবান্নের ঠিক কাছে হঠাৎই একটি চলন্ত প্রাইভেট গাড়িতে আগুন লাগে। আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা যাত্রীরা। এলাকার পাশাপাশি পথচলতি মানুষের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, তখন গাড়িটি কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। দ্রুত দমকলে খবর দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। গাড়িতে থাকা সকল যাত্রী নিরাপদ রয়েছেন। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। বর্তমানে পুলিশ ও দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বশেষ আপডেট: