Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 26/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: মঙ্গলাহাট বসবে আগেই মতোই! তবে, নিয়ম মেনে চলতে হবে ব্যবসায়ীদের

Loading... রাজ্য
Howrah: মঙ্গলাহাট বসবে আগেই মতোই! তবে, নিয়ম মেনে চলতে হবে ব্যবসায়ীদের
#Howrah News #Manglahat #Howrah Manglahat #Manglahat News #Bengali News #সংবাদ #মঙ্গলাহাট #মঙ্গলাহাট খবর #বাংলা খবর

তথাগত ঘোষ, হাওড়া: অবশেষে কাটল হাওড়ার মঙ্গলাহাট নিয়ে তৈরি হওয়া সমস্যার জট। হাওড়ার এই ঐতিহ্যবাহী হাট বসা কে কেন্দ্র করে গতকাল থেকেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। সরকারের সিদ্ধান্তে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন ব্যবসায়ীদের একাংশ। অবশেষে মঙ্গলবার মিলল সমস্যার সমাধান। মঙ্গলাহাট আগে যেমন ভাবে চলত, সেইভাবেই চলবে। তবে, ব্যবসায়ীদের নির্দিষ্ট কিছু নির্দেশ ও শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে প্রশাসন। কোনওভাবেই নিয়ম ভাঙা চলবে না। ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছে? পড়ে নিন- 

মূলত হাট বসার কারণে পথচলতি মানুষের যাতে কোনও ধরনের অসুবিধা না হয় এবং যানজটের সমস্যা না তৈরি হয় সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে প্রশাসন। সেই কারণে সরকারি রাস্তার উপর কোনও ধরনের পণ্যের পসার সাজিয়ে বসা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, রাস্তার উপর কোনও দোকান দেওয়া চলবে না। একইসঙ্গে ফুটপাত দখল করেও দোকান দেওয়ার উপর শর্তাবলী আরোপ করা হয়েছে। সম্পূর্ণভাবে ফুটপাত দখল করা যাবে না। পরিবর্তে একবারে ফুটপাতের দেওয়ালের প্রান্ত ঘেঁসে পণ্য সাজিয়ে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে। ফুটপাত সম্পূর্ণভাবে আটকে দোকান দেওয়া যাবে না। 


একইসঙ্গে বলা হয়েছে, যদি কোনও দোকানদার নিয়ম না মেনে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করেন, পরবর্তীতে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। সেই ক্ষেত্রে হাট বন্ধ করে দেওয়ার হতে পারে। রাস্তার উপর যে সমস্ত ব্যবসায়ীরা পণ্য নিয়ে ব্যবসা করতেন, তা আর করা যাবে না। ব্যবসায়ী সমিতি সূত্রে খবর, এই ধরনের ব্যবসায়ীর সংখ্যা প্রায় ২০০, যারা আগের সরকারের অধীনে অনুদান প্রদান করে ব্যবসা করতেন। তবে, নতুন সরকার সরকারি রাস্তা আটকে ব্যবসা করতে দিতে নারাজ। 


এই প্রসঙ্গে হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি (সেন্ট্রাল) –এর সভাপতি মলয় দত্ত জানিয়েছেন, ‘গতকাল এই বিষয়টিকে নিয়ে সমস্যা তৈরি হওয়ার পর, আমরা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের সঙ্গে যোগাযোগ করি। তাঁকে চিঠি লিখে বিষয়টির সম্পর্কে জানানো হয়। পরবর্তীতে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, হাট যেমনভাবে বসত আগামীতেও একইভাবে বসবে। তবে, নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে ব্যবসায়ীদের ব্যবসা করতে হবে। সরকারের নির্দেশে আমরা খুশি ও আমরা এটির পূর্ণ সমর্থন জানাচ্ছি। মঙ্গলাহাট কে কেন্দ্র করে যে সমস্যার জট তৈরি হয়েছিল তা কেটে গিয়েছে।‘ 
 

সর্বশেষ আপডেট: