Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: গড়ফায় এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার ৯ কেজিরও বেশি গাঁজা! তদন্তে জগাছা থানার পুলিশ

Loading... রাজ্য
Howrah: গড়ফায় এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার ৯ কেজিরও বেশি গাঁজা! তদন্তে জগাছা থানার পুলিশ
#Howrah News #Weed Recovered #Weed News #Howrah Update #Jagacha PS #সংবাদ #হাওড়া খবর #গড়পা #গাঁজা উদ্ধার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ৯ কেজিরও বেশি গাঁজা। ধৃত ব্যক্তির পিছনে আরও কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে জগাছা থানার পুলিশ। জানা গিয়েছে, আগে থেকেই গোপন সূত্রে এবিষয়ে খবর পেয়েছিল পুলিশ প্রশাসন। ফলে, আগে থেকেই সজাগ ছিল পুলিশ বাহিনী। ১১৬ নম্বর জাতীয় সড়কে গড়ফার কাছে বাস থেকে নামতেই সন্দেহভাজন এক ব্যক্তি নজরে আসে পুলিশের। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ওই ব্যক্তির কাছে থাকা পিঠব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজা। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জগাছা থানার পুলিশ।

কোথা থেকে এই গাঁজা নিয়ে আসা হয়েছে এবং গাঁজা নিয়ে সে কোথায় যাচ্ছিল সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ তৈরি হয়েছে। কারা কারা এই গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।    

সর্বশেষ আপডেট: