Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 01/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: উত্তর হাওড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের গোডাউনে উদ্ধার একাধিক বোমা! এলাকায় উত্তপ্ত পরিস্থিতি

Loading... রাজ্য
Howrah: উত্তর হাওড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের গোডাউনে উদ্ধার একাধিক বোমা! এলাকায় উত্তপ্ত পরিস্থিতি
#Howrah Bomb Rescue #North Howrah #TMC Counlcillor #সংবাদ #রাজনীতি #বিজেপি তৃণমূল #হাওড়া খবর

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: উত্তর হাওড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এর বাড়ি সংলগ্ন গোডাউন থেকে উদ্ধার তাজা বোমা। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। তৃণমূল আমলে এলাকায় দোর্দণ্ডপ্রতাপ কাউন্সিলর ছিলেন সাবিত্রী সাউ। তার উত্তর হাওড়ার বাড়ির পাশের একটি ঘর থেকেই উদ্ধার হয়েছে ৮ থেকে ১০ টি তাজা বোমা। এছাড়াও মিলেছে নানা ধরনের সরকারি জিনিসপত্র। 

আজ বিকেলে সাধারণ মানুষের মধ্যে প্রথমে এই বিষয়টিকে ঘিরে সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হযলে ঘটনাস্থলে পুলিশ এসে সেই ঘর খুলতেই সেখান থেকে উদ্ধার হয় বোমা। একইসঙ্গে উদ্ধার হয়েছে সরকারি প্রকল্পের আবর্জনা ফেলার বিতরণের বালতি সহ একাধিক সাধারণ মানুষকে দেওয়ার সামগ্রী। জানা গিয়েছে এই আবর্জনার জন্য বিতরণ করা বালতির মধ্যেই রয়েছে তাজা বোমা। পুলিশের তরফে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। 
 

সর্বশেষ আপডেট: