Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 18/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: উগ্র মেজাজ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি! তৃণমূলের মিছিলে মমতার পিছনে কারা?

Loading... রাজ্য
Howrah: উগ্র মেজাজ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি! তৃণমূলের মিছিলে মমতার পিছনে কারা?
#Howrah TMC Rally Chaos #Bengali News #Howrah News #Mamata Banerjee #Mamata Banerjee Howrah Rally #Bengali News #সংবাদ #হাওড়া খবর #মমতা বন্দ্যোপাধ্যায় খবর

তথাগত ঘোষ, হাওড়া: সামনেই নির্বাচনী প্রচারে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের একাধিক প্রার্থী। উপস্থিত রয়েছেন গায়িকা ইমন চট্টোপাধ্যায় এবং সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু, শনিবার সেই একই জমজমাট মিছিলে চোখে পড়ল বিশৃঙ্খলার ছবি। তৃণমূল সুপ্রিমোর থেকে কিছুটা দূরেই বেশ কয়েকজন যুবককে এদিন উন্মত্ত অবস্থায় দেখা যায়। মুখে জয়বাংলা স্লোগান, সঙ্গে উগ্র হাবভাব। সেনাকর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে এই যুবকদের দড়ি দিয়ে ঘিরে দেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু, তা সত্ত্বেও এই যুবকদের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি চলতে থাকে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যত হিমশিম খেয়ে যান দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের একাংশ। 

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা থাকা স্বাভাবিক। কিন্তু, এই ছবি অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতিতে মিছিলে এই ধরনের ছবি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বারংবার এই যুবকদের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা ও পুলিশকর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গিয়েছে। যদিও, সম্পূর্ণ ঘটনাপ্রবাহ পিছনের দিকে হওয়ার কারণে এই বিষয়টির সম্পর্কে সেইভাবে অবগত ছিলেন না তৃণমূল নেত্রী। এখনও পর্যন্ত এই যুবকদের পরিচয় প্রসঙ্গে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। 

কিন্তু, শনিবার বিকেলে হাওড়া শহরে তৃণমূল কংগ্রেসের জমজমাট রোড শো -এর তাল কিছুটা হলেও কেটেছে এই ঘটনার কারণে। আজ মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায় ও উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয় এবং শেষ হয় পিলখানা মোড়ে। তৃণমূল সুপ্রিমোকে দেখতে রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন বিপুল সংখ্যার তৃণমূল কর্মী সমর্থকেরা। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 

সর্বশেষ আপডেট: