বুধবার সকালে হাওড়ার বেলুড়ে ভয়াবহ দুর্ঘটনা। পাঁচিল ভেঙে পড়ে গুরুতর আহত তিন। ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। সূত্রের খবর, বুধবার সকাল ৯ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। আচমকাই পথচারীদের গায়ের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিরাট পাঁচিলটি। গিরিশ ঘোষ রোডের ডনবস্ক মোড়ের কাছে ভোটবাগানে ঢোকার মুখে জনতা হিন্দি হাইস্কুলের ঠিক উল্টো দিকে একটি গুদাম রয়েছে। সেই গুদামের পাঁচিলই আচমকা তিন জন পথচারীর উপর ভেঙে পড়ে। এই ঘটনায় একজন মহিলা সহ দুই জন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
{link}
দুর্ঘটনার পরেই স্থানীয়রা দ্রুত উদ্ধারকার্যে নেমে পড়েন। আহতদের প্রথমে লিলুয়া টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে মহিলাকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপরদিকে বাকি দুজনকে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া গোলাবাড়ি থানার একটি বেসরকারি হাসপাতালে।
{ads}