Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 31/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah News: নির্বাচনের প্রাক্কালে রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার ৩ টি তাজা বোমা

Loading... রাজ্য
Howrah News: নির্বাচনের প্রাক্কালে রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার ৩ টি তাজা বোমা
#Howrah Bomb Rescue #Ramkrishnapur Ghat #Howrah News #Howrah Update #Telkal Ghat #বোমা উদ্ধার #গঙ্গা #রামকৃষ্ণপুর ঘাট খবর #হাওড়া বোমা উদ্ধার

নির্বাচনের প্রাক্কালে ফের উত্তেজনা হাওড়ায়। সোমবার রাত্রে একটি অত্যন্ত জনপ্রিয় এলাকা থেকে উদ্ধার হয়েছে একাধিক তাজা বোমা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার হাওড়া থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাটের নিকটবর্তী এলাকা বা তেলকল ঘাটে এই ঘটনাটি ঘটেছে। একসঙ্গে তিনটি তিনটি নতুন বোমা উদ্ধার করেছে পুলিশ। 

{link}
সূত্রের খবর, স্থানীয়রাই প্রথমে বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিআইডির বোমা নিষ্ক্রিয়করণের দল। বোম্ব স্কোয়াডের পক্ষ থেকে পড়ে থাকা বোমাগুলিকে উদ্ধার করে সেগুলিকে নিষ্ক্রিয়করণের জন্য নিয়ে যাওয়া হয়। স্পষ্টভাবেই এই ঘটনার কারণে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন স্থানীয় মানুষ। ভোটের আগে এলাকায় উদ্বেগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, একেবারে নদীরে পাড়েই একটি জায়গায় বোমাগুলি পড়ে থাকতে দেখা গিয়েছিল। গঙ্গার তীরে কিভাবে এবং কোথা থেকে এই বোমাগুলি এলো সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে এই ঘটনার পিছনে কারা থাকতে পারেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। 

সর্বশেষ আপডেট: