Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: ডোমজুড় কলেজে বোরখা পরায় নিষেধাজ্ঞা! ভাইরাল ভিডিওতে বিতর্ক

Loading... রাজ্য
Howrah: ডোমজুড় কলেজে বোরখা পরায় নিষেধাজ্ঞা! ভাইরাল ভিডিওতে বিতর্ক
#Howrah News #Domjur College #ABVP #Howrah ABVP #সংবাদ #রাজনীতি #ডোমজুড় কলেজ খবর #বোরখা

তথাগত ঘোষ, হাওড়া: রাজ্যে বিজেপির জয়ের পরেই একাধিক কলেজে উড়েছে বিজেপি ও এবিভিপির পতাকা। বঙ্গের মাটিতে থাকা অধিকাংশ কলেজের ইউনিয়নের দখল নিয়েছে ABVP -র সদস্যরা। হাওড়া শহরেও এই ছবির ব্যতিক্রম চোখে পড়েনি। বিজয়কৃষ্ণ গার্লস কলেজ থেকে কানাইলাল ভট্টাচার্য্য কিংবা নরসিংহ দত্ত কলেজ, সর্বত্রই একই ছবি। এরই মধ্যে নতুনভাবে বিতর্ক তৈরি হল ডোমজুড় কলেজে। ডোমজুড় কলেজে বোরখা পরে প্রবেশ করা যাবে না। গেরুয়া পতাকা হাতে কলেজের বাইরে দাঁড়িয়ে ফতেয়া জারি করেছে একদল যুবক। যদিও তাঁরা এবিভিপির সদস্য কি না, সেই বিষয়ে জানা যায়নি। 

ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। ভিডিওতে স্পষ্টভাবে একজন যুবক কে বলতে শোনা যাচ্ছে, 'কলেজে কোনও রকম বোরখা পরিধানের অনুমোদন নেই। এটা কলেজ, কোনো মাদ্রাসা নয়! কলেজে কোনরকম বোরখা পরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।' আরও একজন কে বলতে দেখা গিয়েছে, 'বোরখার ভিতর ঘোমটা রাখবে, সব বন্ধ!' এই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন পড়ুয়াদের একাংশ। কারণ, শিক্ষার্থীদের অনেক কেই এই কলেজে বোরখা পরিধান করে আসতে দেখা গিয়েছে। কলেজ কতৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও ধরনের মন্তব্য করা হয়নি। তবে, এই ধরনের হুঁশিয়ারি ছাত্র-ছাত্রীদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে কী পরিস্থিতি হতে চলেছে, সেই নিয়েও চিন্তায় পড়ে গিয়েছেন অভিভাবকদের একাংশ।  

সর্বশেষ আপডেট: