Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: গাড়ির ধাক্কায় পাঁচিল ভেঙে পড়ে বেলুড়ে মৃত্যু বৃদ্ধার

Loading... রাজ্য
Howrah: গাড়ির ধাক্কায় পাঁচিল ভেঙে পড়ে বেলুড়ে মৃত্যু বৃদ্ধার
#Howrah Accident #Belur News #Howrah Belur #Accident News #দুর্ঘটনা #হাওড়া খবর #বেলুড় দুর্ঘটনা #পাঁচিল ভেঙে বৃদ্ধার মৃত্যু

তথাগত ঘোষ, হাওড়া: সাত সকালে হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় ভেঙে পড়া পাঁচিল চাপা পড়ে মৃত্যু এক বৃদ্ধার। জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম লালমনি মিশ্রা। বয়স ৬৪ বছর। সোমবার হাওড়ার বেলুড় থানার অন্তর্গত রাম লোচন সায়ার স্ট্রীটের ঘটনা। স্থানীয় মানুষজন দ্রুত ওই মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টি এল জয়শোয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ গাড়িটিকে আটক করলেও পলাতক চালক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর পাঁচটা নাগাদ ওই বৃদ্ধা প্রতি দিনের মতো রাস্তার ধারে একটি পাঁচিল লাগোয়া ফুল গাছে ফুল তুলতে আসেন। সে সময় ছয় চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ধাক্কা মারলে পাঁচিল টি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। আচমকাই ওই বৃদ্ধা সেই পাঁচিলের তলায় চাপা পড়ে যান। স্থানীয়েরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: