Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: ডোমজুড়ের মাকড়দহে রেললাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধার! তদন্তে পুলিশ

Loading... রাজ্য
Howrah: ডোমজুড়ের মাকড়দহে রেললাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধার! তদন্তে পুলিশ
#Howrah News #Bengali News #Domjur #Dead Body Rescue #Howrah Crime #সংবাদ #মৃতদেহ উদ্ধার #ডোমজুড় খবর #খুন

তথাগত ঘোষ, হাওড়া: রবিবার ডোমজুড়ে চাঞ্চল্যকর ঘটনা। রেললাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, রবিবার সকালে ডোমজুড়ের মাকড়দহ এলাকার ঘটনা। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, গন্ডগ্রাম এবং চৌধুরীপাড়ার মাঝে রেললাইনের ধারে খেজুর পাতা দিয়ে ঢাকা দিয়ে দেহটি ফেলে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটিকে রেল লাইনের ধারে ফেলে খেজুর পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কীভাবে এই ঘটনা ঘটল ও নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে স্থানীয়রাই প্রথমে রেললাইনের ধারে এই অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতিবিক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরা জানিয়েছেন, খেজুর পাতা ও শুখনো ডাল দিয়ে দেহটিকে আড়াল করে রাখার চেষ্টা করা হয়েছিল। মৃতদেহের হাত, মাথা সহ দেহের একাধিক স্থানে গভীর ক্ষতচিহ্ন রয়েছে বলে দাবি স্থানীয়দের। এছাড়াও, মৃতদেহের একটি হাত ভাঙা অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। 

এই ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এই বিষয়টিকে ঘিরেই রহস্য তৈরি হয়েছে। স্থানীয়দেড় অভিযোগ, রেললাইনের ধারে ওই এলাকায় প্রায়সই নেশার ঠেক বসে। দিনে রাতে বিভিন্ন জায়গা থেকে নেশার আসর বসায় বেশ কিছু যুবক। সেই নেশার ঠেকেই কোনও অশান্তির কারণে এই ব্যক্তিকে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন স্থানীয়দের একাংশ। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ডোমজুড় থানার পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটেছে এবং কারা কারা এর সঙ্গে জড়িত সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

সর্বশেষ আপডেট: