Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: মালিকপক্ষের একতরফা সিদ্ধান্তে বন্ধ ৪২ নং রুটের বাস চলাচল! বিপাকে নিত্যযাত্রীরা

Loading... রাজ্য
Howrah: মালিকপক্ষের একতরফা সিদ্ধান্তে বন্ধ ৪২ নং রুটের বাস চলাচল! বিপাকে নিত্যযাত্রীরা
#Howrah News #42 Bus #Danesh Seikh Lane Newtown #Danesh SK Lane #Howrah Buses #Bengali News #সংবাদ #৪২ নম্বর বাস #বাস বন্ধ #হাওড়া বাস খবর

তথাগত ঘোষ, হাওড়া: হাওড়া জেলায় ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বাসের পরিষেবা। এর মধ্যে K6 থেকে শুরু করে আমতলা ওপি সহ একাধিক বাস রয়েছে। এবার আচমকা মালিকপক্ষের একতরফা সিদ্ধান্তে বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হল ৪২ নম্বর রুটের বাস চলাচল। ৪২ নম্বর রুটের বাসগুলি দক্ষিণ হাওড়ার দানেশ শেখ লেন থেকে নিউটাউন পর্যন্ত পরিষেবা প্রদান করে থাকে। দানেশ শেখ লেনের রুটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস এটি। ওই এলাকার বিপুল সংখ্যার মানুষজন নিত্যদিন এই বসের পরিষেবা গ্রহণ করে থাকেন। বৃহস্পতিবার সকালে আচমকাই বাসগুলির পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে অফিস টাইমে অসুবিধার সম্মুখীন হন বহু নিত্যযাত্রী। 

ওই রুটের বাসকর্মীরা জানান, দানেশ শেখ লেন - নিউটাউন ৪২ নম্বর রুটে তাঁদের মোট ৩০টি গাড়ি চলে। আচমকা মালিকপক্ষের এই অমানবিক সিদ্ধান্তে তাঁরা পথে বসলেন। যদিও মালিকপক্ষের পাল্টা দাবি, বাসের স্টাফেদের একাংশ নিয়মিত ডিউটি করছে না। তারা নিজেদের মধ্যে পরিকল্পনা করে মালিকদের ঠিকমতো ব্যবসা করতে দিচ্ছেন না। অর্ধেক গাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকছে। স্টাফেরা ঠিকমতো ডিউটি না করায় গাড়ি লোকসানে চলছে। সেই কারণেই তাঁরা বুধবার অফিসে চিঠি দিয়ে আজ থেকে গাড়ি বন্ধ করে দিয়েছেন। যদিও মালিকপক্ষ চান, তাঁরাও এই নিয়ে আলোচনা করবেন। এবং স্টাফেরাও নিজেদের মধ্যে আলোচনা করুক। এরপরেই বিষয়টি স্থির করা হবে। আগামীতে পুনরায় বাসগুলি পরিষেবা প্রদান করবে বলে আশাবাদী স্থানীয়রা। নাহলে আগামী দিনে দানেশ শেখ লেনের নিত্যযাত্রীদের সমস্যা বাড়বে। 
 

সর্বশেষ আপডেট: