Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: সোমবার রাতে শিবপুরে শ্যুটআউট, গ্রফতার ২! অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের

Loading... রাজ্য
Howrah: সোমবার রাতে শিবপুরে শ্যুটআউট, গ্রফতার ২! অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের
#Howrah News #Howrah Shootout #Shibpur Shootout #Bengali News #Shibpur News #সংবাদ #শিবপুর খবর #গুলি #চওড়া বস্তি

তথাগত ঘোষ, হাওড়া: ফের হিংসার ঘটনার কারণে খবরের শিরোনামে হাওড়ার শিবপুর। প্রকাশ্যে শুটআউটের ঘটনা। এই শ্যুটআউটের কারণে দু'জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। শুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার রাতে শিবপুরের বিচালি ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। মূলত নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে বাঁধা গন্ডগোলের জেরে গুলি চলে বলে জানা গিয়েছে। অভিযুক্ত দুই যুবকের নাম শেখ আবদুল্লাহ এবং শআলাই জাহিদ। এই দুই যুবকই শিবপুরের পিএম বিস্তির বাসিন্দা। 

অভিযুক্ত দুইজন যুবক অর্থের ভাগাভাগি নিয়ে হওয়া বচসার কারণে মহম্মদ আরওয়াজ নামে এক যুবক কে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবক কে গ্রেফতার করে আজ হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কোথা থেকে ধৃতদের কাছ এই আগ্নেয়াত্র এলো, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। 

সর্বশেষ আপডেট: