Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: কতদিন তিলক লাগিয়ে ঘুরব এটি তা নির্ণয়ের ভোট! BJP নেতার মন্তব্যে বিতর্ক

Loading... রাজ্য
Howrah: কতদিন তিলক লাগিয়ে ঘুরব এটি তা নির্ণয়ের ভোট! BJP নেতার মন্তব্যে বিতর্ক
#Howrah News #Om Prakash Singh #Bengali News #Howrah BJP #BJP West Bengal #ওমপ্রকাশ সিং #হাওড়া নির্বাচন #রাজনীতি #বিজেপি

হাওড়ায় বর্তমানে পুরোদমে চলছে নির্বাচনী প্রচারপর্ব। নিয়মিতভাবে দলীয় কর্মীদের নিয়ে এলাকায় এলাকায় প্রচারে যাচ্ছেন প্রার্থীরা। তার মধ্যেই স্থানীয় নেতার পথসভায় করা মন্তব্যকে ঘিরে বিতর্ক। সম্প্রতি উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমের রাইয়ের সমর্থনে একটি পথসভার আয়োজন করেছিল পদ্ম শিবির। সেখানেই বিস্ফোরক বক্তব্য পেশ করেছেন স্থানীয় বিজেপি নেতা ওমপ্রকাশ সিং। তাঁর মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিন্তু ঠিক কী বলেছেন তিনি? পড়ে নিন

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, উমেশ রাইয়ের সমর্থনে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, 'আমি হাওড়ায় কতদিন কপালে তিলক লাগিয়ে ঘুরতে পারব, আসন্ন নির্বাচন তা নির্ধারণ করার জন্য। আমরা মোদি, যোগি কে আটা, সিলিন্ডার, গ্যাস, পানীয় জল, নর্দমার কাজের জন্য নিয়ে আসিনি। প্রয়োজনে আমি ১৫০০০ টাকা দিয়েও গ্যাস সিলিন্ডার কিনতে রাজি। কিন্তু, ওদের হাত থেকে বাঁচার জন্য আমি মোদিকেই ভোট দেব।' 

বক্তব্য পেশ করার সময় তিনি সমাজের নির্দিষ্ট অংশের মানুষকে অকথ্য ভাষায় আক্রমণও করেছেন। তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় এক তৃণমূল নেতা কে প্রশ্ন করা হলে তিনি জানান, 'এই মন্তব্য সম্পূর্ণভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত প্রদান করছে। বক্তব্য উস্কানিমূলকও বটে। কিন্তু, বিজেপি নেতার মুখ থেকে এই ধরনের মন্তব্য শোনা অস্বাভাবিক নয়। সারা রাজ্যেই বিজেপি ধর্মীয় সহিষ্ণুতা এবং মানুষের মধ্যে থাকা একতা নষ্ট করার চেষ্টা করছে। রাজ্যের মানুষ এই ধরনের কথাবার্তা মেনে নেবে না। 

সর্বশেষ আপডেট: