Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 31/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: কাসুন্দিয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের পরিবারে সদস্য! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Loading... রাজ্য
Howrah: কাসুন্দিয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের পরিবারে সদস্য! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
#Howrah News #Howrah Update #Kasundia #Howrah Molestation Incident #Bengali News #Molestation #শ্লীলতাহানী #হাওড়া শ্লীলতাহানী #হাওড়া খবর #ব্রেকিং নিউজ

হাওড়ায় সোমবার সন্ধ্যার শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্যকর মোড়। প্রকাশ্যে উঠে এসেছে চমকে দেওয়া তথ্য। এই ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগ রয়েছে শাসকদলের স্থানীয় এক নেতৃত্বের। সূত্রের খবর, অভিযুক্ত স্থানীয় এলাকার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার তন্দ্রা বসুর পরিবারের সদস্য। এই খবর প্রকাশ্যে উঠে আসার পরেই নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও, ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতেও পেশ করা হয়েছে। 

{link}
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় হাওড়ায় কাসুন্দিয়া ২ বাই লেনে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়েছেন এক তরুণী বলে অভিযোগ। তিনি প্রথমে ঘটনার আকস্মিকতায় চমকে গেলেও, পরবর্তীতে প্রতিবাদ করেন। একই টোটোয় অভিযুক্তের সঙ্গে ছিলেন তরুণী। সেই সময়েই আচমকা এই ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি প্রতিবাদ করলে স্থানীয়রা ছুটে আসেন এবং হাতেনাতে ধরা পড়েন অভিযুক্ত। পরবর্তী সময়ে বেশ কিছুক্ষণ ধরে স্থানীয়রা অভিযুক্তকে রাস্তায় ফেলে মারধর করেন। অভিযুক্তকে রাস্তার পাশে থাকা নর্দমার মধ্যে ফেলে বেধড়প মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। 

{link}
ইতিমধ্যেই এই ঘটনায় চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনার প্রসঙ্গে বিস্তারিত জানতে অভিযোগকারিণীর সঙ্গে শেফিল্ড টাইমসের তরফে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু, তিনি ব্যস্ত থাকার কারণে সরাসরি কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে, অপরদিকে রাস্তায় ফেলে মারধর করার কারণে, তরুণীর বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তের পরিবারের তরফে। সব মিলিয়ে কাসুন্দিয়া ২ বাই লেনের এই ঘটনাটিকে কেন্দ্র করে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

সর্বশেষ আপডেট: