Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 27/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: পদ্ম থেকে জোড়াফুল! ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডার সেজে উঠেছে ভোটের মিষ্টিতে

Loading... রাজ্য
Howrah: পদ্ম থেকে জোড়াফুল! ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডার সেজে উঠেছে ভোটের মিষ্টিতে
#Howrah News #TMC #BJP #Batai Mistann Bhandar #Election #Howrah Update #সংবাদ #ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডার #ভোটের মিষ্টি #মিষ্টি খবর

বর্তমানে নির্বাচনী আবহে সরগরম রাজ্য রাজনীতি। কোনও দলই নির্বাচনী লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে ইচ্ছুক নয়। এই আবহেই এবার রাজনৈতিক লড়াইয়ের তীব্র উত্তাপ হ্রাস করতে হাওড়া শহরের জনপ্রিয় দোকানে হাজির বিশেষ মিষ্টি। বাঙালির সমস্ত অনুষ্ঠানই মিষ্টিমুখ ছাড়া অসম্পূর্ণ। কথাতেই আছে, ‘মিষ্টিমুখ না করলে হয় নাকি?’ সেই প্রবাদবাক্যই এবার রাজনীতির ময়দানেও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে চলেছে। হাওড়ার ব্যাতাই মিষ্টান ভাণ্ডারে এসে গিয়েছে উত্তপ্ত রাজনীতির ময়দানে সৌজন্যের বিশেষ মিস্টি। 


মিস্টির দোকানে প্রবেশ করলেই, সামনেই রাখা রয়েছে একাধিক দলের প্রতীক আঁকা বড় আকারের মিষ্টান্ন। তার মধ্যে যেমন রয়েছে তৃণমূল, তেমনই রয়েছে বিজেপিও। বাদ যায়নি বাম-কংগ্রেসও। ইতিমধ্যেই ব্যাতাই মিষ্টান ভাণ্ডারের এই মিস্টির, উচ্চ চাহিদা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতিটি মিষ্টির দাম করা হয়েছে ১০০ টাকা। উত্তপ্ত রাজনৈতিক লড়াইয়ের পরিস্থিতিতে দামও অনেকটাই চড়া। তবে, আজ নয়… এই দোকানে বহু আগে থেকেই ভোটের সময়ে বিশেষ ‘রাজনৈতিক মিষ্টি তৈরির চল রয়েছে।‘ 


এই প্রসঙ্গে ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সৈকত পাল জানিয়েছেন, ‘আমরা ২০১১ সাল থেকেই এই মিষ্টি তৈরি করে আসছি। মানুষের মধ্যে থাকা চাহিদার উপর লক্ষ্য রেখেই এই বিশেষ ধরনের মিষ্টি তৈরি করা শুরু। মূলত ক্ষীর দিয়ে এই মিষ্টি তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকের ছাঁচ তৈরি করা আছে। সেই ছাঁচে ফেলে মিস্টির আকার দেওয়ার পর রঙ ও তুলির মাধ্যমে এটি নিজের চূড়ান্ত রূপ পায়। তবে, এই মিষ্টি তৈরি করার বিষয়টি যথেষ্ট সময়সাপেক্ষ।‘ 


এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘বিগত বছরগুলিতে আমরা ভোটের ১৫ দিন আগে থেকেই এই মিষ্টি তৈরি করা শুরু করে এসেছি। কিন্তু, এবার নববর্ষ, অক্ষয় তৃতীয়ার মতো উৎসবের কারণে মিষ্টি তৈরি শুরু করতে দেরি হয়েছে। বিশেষ করে ভোট ও ফলাফলের দিন এই মিষ্টির উচ্চ চাহিদা থাকে। উপহার হিসাবেই চাহিদা বেশি। রাজনৈতিক কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও এই মিষ্টির চাহিদা রয়েছে।


নির্বাচনী প্রচারে বেরিয়ে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রার্থীই এই মিষ্টির দোকান ঘুরে গিয়েছেন। দোকানটির ময়দানের শাখায় প্রচারের সময় ঘুরে গিয়েছেন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ রায়। সৈকত পাল জানিয়েছেন, প্রথমে মানুষের কাছে এই মিষ্টির প্রচার ছিল না। আজকের দিনে মানুষ এই বিষয়ে জানতে পেরেছেন, তাঁরা খুঁজে খুঁজে এসে এই মিষ্টি কিনে নিয়ে যান। ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারের এই বিশেষ মিষ্টি রাজনীতির ময়দানে সৌজন্যের মিঠে স্বাদ নিয়ে এসেছে। 

সর্বশেষ আপডেট: