Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

HS Results 2026: আগামী ১৪ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, কোথায় দেখা যাবে?

Loading... রাজ্য
HS Results 2026: আগামী ১৪ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, কোথায় দেখা যাবে?
#HS Examination #HS Results #HS Exam News #Bengali News #সংবাদ #উচ্চ মাধ্যমিক #উচ্চ মাধ্যমিক রেজাল্ট

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকের পরে এবার উচ্চমাধ্যমিকের। ফল প্রকাশ হয়ে চলেছে। শুভেন্দুর সরকারের শুরুতেই একটা বড় পরীক্ষার রেজাল্ট। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি পার্থ কর্মকার ১৪ মে বেলা সাড়ে ১০টায় ফল ঘোষণা করবেন। এরপর সকাল ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। ওইদিনই হাতে হাতে মার্কশিট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা বা তাঁদের প্রতিনিধিদের হাতে ৫৬টি ডিস্ট্রিবিউশন কেন্দ্র মারফৎ রেজাল্ট তুলে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

  কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে?

  1. সাইটগুলি হল- https://result.wb.gov.in
  2. http://www.indiaresults.com 
  3. https://www.results.shiksha
  4. https://results.marksbee.com

  এবারই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ৩ ধরনের। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে হয় পরীক্ষা হয় উচ্চমাধ্যমিকে। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল পরীক্ষা। উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪। দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীর সংখ্যা ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরনো নিয়মে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৪৯৫ জন।

সর্বশেষ আপডেট: