Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 30/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

India Census: ১৬ আগস্ট থেকে বাংলায় শুরু হচ্ছে জনগণনা

Loading... রাজ্য
India Census: ১৬ আগস্ট থেকে বাংলায় শুরু হচ্ছে জনগণনা
#Census 2027 #Census News #Census Update #Bengali News #West Bengal #সংবাদ #জনগণনা #পশ্চিমবঙ্গ জনগণনা

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর পর পর দেশে জনগণনা হবার কথা। কিন্তু 'কোভিদ' আটকে দিয়েছিলো আগের জনগণনা। এবার শুরু হচ্ছে নতুন করে। ১৬ আগস্ট থেকে শুরু হবে হাউস লিস্টিং বা বাড়ির তথ্য সংগ্রহ। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া৷ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনার কাজ। এবার ব্যবহার করা হবে ‘HLO’ মোবাইল অ্যাপ, যেখানে পরিবারের সমস্ত তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে। বাড়ির ধরন, ছাদ-মেঝের অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, মোবাইল-ইন্টারনেট থেকে গাড়ি-বাইকের তথ্য সংগ্রহ করা হবে। নাগরিকদের জন্য থাকছে ‘Self Enumeration’-এর সুযোগ, ১ থেকে ১৫ আগস্ট সরকারি পোর্টালে অনলাইনে তথ্য জমা দেওয়া যাবে। জনগণনার কাজে ব্যবহার হবে ‘CMMS Portal’ ও স্যাটেলাইট সহায়ক ‘House Listing Block Creator Portal’

  দ্রুত কাজ শেষ করতে বিএলওদের এনুমারেটার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা খতিয়ে দেখছে রাজ্য সরকার।পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ ২৫ হাজার এনুমারেটার ও বিপুল সংখ্যক সুপারভাইজার প্রয়োজন হতে পারে বলে অনুমান। নবান্নে শুরু প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


এনামুরেটর হিসেবে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে নাকি তা নিয়ে চলছে ভাবনা-চিন্তা রাজ্যের। জনগণনার কাজ রাজ্যে কিভাবে হবে তা নিয়ে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন মুখ্য সচিব সহ শীর্ষ পর্যায়ের আধিকারিকরা।

সর্বশেষ আপডেট: