Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 23/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Madan Mitra: এবার কি রাজনীতি থেকে অবসর মদনের?

Loading... রাজ্য
Madan Mitra: এবার কি রাজনীতি থেকে অবসর মদনের?
#Madan Mitra #West Bengal #Politics #Retirement

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: স্বয়ং মদন যেন তেমনি একটা ইঙ্গিত দিলেন। যদিও আগেও একাধিকবার মদন মিত্র রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বলেছিলেন। তাঁর অভিযোগ তাঁকে ভয় দেখানো হচ্ছে। কাজ করতে দেওয়া হচ্ছে না। কামারহাটি থেকে একবার নয়,তিনবার জয়ী হয়েছেন মদন। ফলে কামারহাটি যে তাঁর হাতের তালুতে তা বলার অপেক্ষা রাখে না। অথচ সেই এলাকাতেই নাকি এখন কাজ করতে পারছেন না তিনি। এক 
সাক্ষাৎকারে তিনি বললেন, “আমি কোনওদিন বেইমানি করিনি, আর করবও না। আমার দুঃখ আমি জিতলেও কামারহাটির মানুষের কাছে পৌঁছতে পারছি না। মানুষের কাছে পৌঁছতে গেলেই আক্রান্ত হচ্ছি।” সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু বিষয়টি নজরে রাখছেন বলেও জানান মদন। বলেন, “রিভলবার, ছুরি, লোহার রড দেখানো হচ্ছে।” 

 বেশ খেদের সঙ্গে তিনি বলেন, “আমার বারবারই মনে হচ্ছে এই বিজয়াটাই বোধহয়…আর রাজনীতি করা যাবে না। ঈশ্বরের কাছে প্রার্থনা, আমাদের মতো মানুষের জন্য এটাই শেষ বিজয়া করে দিন। সব করা যাবে, ধর্ম-কর্ম সব। কিন্তু রাজনীতি করা যাবে না। মানুষ আর রাজনীতিবিদদের পছন্দ করছে না। ক্ষমতায় যাঁরা আছে তাঁদের তো করবেই। জোর করে এখন ভিড় করতে হচ্ছে। মানুষ আমাদের আর পছন্দ করছে না।”

সর্বশেষ আপডেট: