Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Nandigram: তৃণমূল কি এবার নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না? 

Loading... রাজ্য
Nandigram: তৃণমূল  কি এবার নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না? 
#Nandigram #West Bengal #Politics #Election #নন্দীগ্রাম #উপনির্বাচন #হুমায়ূন কবীর #ভোট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সামগ্রিক পরিবেশ কিন্তু তাই বলছে। সামনেই বাংলায় দুটো উপ নির্বাচন। তারমধ্যে সকলের নজর নন্দীগ্রামের দিকে। আর সেই নন্দীগ্রামেই সর্বদলীয় বৈঠকে তৃণমূলের অনুপস্থিত কিসের ইঙ্গিত? উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তার পরেই নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের জন্যে পূর্ব মেদিনীপুর জেলায় ভোট প্রস্তুতি শুরু হয়েছে। ভোটপ্রক্রিয়া যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। সূত্রের খবর, সেই বৈঠকে সব দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও তৃণমূল কংগ্রেসের তরফে কেউ উপস্থিত ছিলেন না। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী দেবে তো তৃণমূল? না কী তৃণমূলের অস্তিত্ব সংকট নন্দীগ্রাম উপনির্বাচন থেকেই প্রকাশ্যে আসবে?

  উপনির্বাচন ঘোষণা হতেই একদিকে যেমন রাজনৈতিক ময়দানে তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক সেইসময় ঘর গোছাতে ব্যস্ত বিজেপি নেতৃত্ব। এদিন রেয়াপাড়ার বিধায়ক কার্যালয়ে দলীয় রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে উপনির্বাচনকে কেন্দ্র করে রুদ্ধদ্বার বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো,কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল-সহ নন্দীগ্রামের স্থানীয় নেতৃত্বরা। উপনির্বাচনের আগে প্রশাসনিক বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধির গরহাজিরকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আসন্ন উপনির্বাচনে শেষ পর্যন্ত কি আদৌ প্রার্থী দিতে পারবে গত ১৫ বছর বাংলায় শাসন করা তৃণমূল কংগ্রেস? নাকি এখানে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের ফের ‘হাস্যকর’ লড়াই দেখতে পাবে সাধারণ মানুষ।

সর্বশেষ আপডেট: