Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 20/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata: কীভাবে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে? ফিরহাদের উপর ক্ষুব্ধ মমতা

Loading... রাজ্য
Kolkata: কীভাবে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে? ফিরহাদের উপর ক্ষুব্ধ মমতা
#West Bengal #Mamata Banerjee #Bengali News #Firhad Hakim #News Today #News Update #সংবাদ #রাজনীতি #মমতা বন্দ্যোপাধ্যায় #বুলডোজার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কলকাতার অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি কলকাতা কর্পোরেশনে মেয়রকে  চ্যালেঞ্জ করেন - কি করে এটা নতুন সরকার করে? তিলজলার যে বাড়িটিতে বুলডোজার চালানো নিয়ে বিতর্ক হয়েছে, সেই নির্মাণটি কিভাবে মেয়র এবং মেয়র পারিষদদের বৈঠকের সিদ্ধান্ত ছাড়া এভাবে ভাঙার কাজ হল, তা নিয়ে রীতিমতো জবাব চান তিনি। কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল, সে নিয়েও তিনি রীতিমত বিরক্তি প্রকাশ করেন পুরসভার কাজের উপরে। 

  মেয়র ফিরহাদ হাকিম তাঁকে বোঝানোর চেষ্টা করেন, শহরের বুকে কোথাও আগুন লাগলে বা বেআইনি নির্মাণ তৈরি হলে, কলকাতা পুরসভার কমিশনারের কাছে সেই ক্ষমতা রয়েছে, ওই নির্মাণটিকে ভেঙে ফেলতে নির্দেশ দেওয়ার। সে ক্ষেত্রে মেয়র পারিষদ বা মেয়রের সিদ্ধান্ত অপ্রয়োজন। যদিও তার পরেও তৃণমূল সুপ্রিমো নিজের বক্তব্য অনড় ছিলেন বলে সূত্রের খবর।এরপরই বৈঠক সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার আইন বিভাগের কাজের উপরেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। সূত্রের খবর, এরপরই দলের এক সাংসদদের আইনজীবী পুত্রকে পুরসভার আইনজীবী হিসেবে নিয়োগ করতে নির্দেশ দেন।তবে একইসঙ্গে কলকাতা পুরসভার কাজের ক্ষেত্রেও ঘাটতি হচ্ছে বলে তৃণমূল সুপ্রিমোর কাছে খবর এসেছে।

সর্বশেষ আপডেট: