Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

'তৃণমূলের মন্তব্যে আসলে ওনাকেই অপমান করা হচ্ছে' জটু লাহিড়ী প্রসঙ্গে প্রতিক্রিয়া শমীকের

Loading... রাজ্য
'তৃণমূলের মন্তব্যে আসলে ওনাকেই অপমান করা হচ্ছে' জটু লাহিড়ী প্রসঙ্গে প্রতিক্রিয়া শমীকের
#news #Howrah #Jatu Lahiri #Trinamool Congress #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: জটু লাহিড়ীর মৃত্যুর পর তাকে শ্রদ্ধাজ্ঞাপন করতে এসে কল্যাণ ঘোষের করা মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিল বিজেপি। মৃত্যুর পরেও জটু লাহিড়ীকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার তীব্র নিন্দা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আজ সকালে কল্যাণ ঘোষের মন্তব্যের পরেই বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই জানান, জটু লাহিড়ীর মতো সিনিয়র নেতাকে নিয়ে মৃত্যুর পর রাজনীতি করা উচিত কাজ নয়। জটু লাহিড়ীকে বিজেপির রাজ্য কমিটির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে আসেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য। শ্রদ্ধাজ্ঞাপনের পর তার গলাতেও শোনা করে প্রতিবাদের সুরে রাজনৈতিক কটাক্ষ।

{link}
তিনি বলেন, চূড়ান্ত বিপরীত রাজনৈতিক মেরুকরণের মধ্যেও শিবপুর থেকে দোন্ডর্পপ্রতাপ সিপিএমের সামনেও তিনি বারবার জয়ী হয়েছে। মানুষের সঙ্গে তিনি ছিলেন। মানুষও তাঁর সঙ্গে ছিল। আজকে নি:সন্দেহে একজন প্রবীণ মানুষ যারা হাওড়ার জনজীবনকে শরীর দিয়ে মনন দিয়ে স্পর্শ করেছিলেন তিনি চলে গেলেন। হাওড়ার রাজনীতির একটা যুগের অবসান হয়ে গেল। রাজনীতি একটা বহমানতা। জটু লাহিড়ী কিছু পাবার আশায় বিজেপিতে যাননি। সুতরাং তৃণমূল যে মন্তব্য করেছে সেটা বলে আসলে ওনাকেই অপমান করা হচ্ছে। এছাড়াও বিপরীত দলে থাকা সত্ত্বেও একবার বিধানসভায় জটু বাবুর তাকে সমর্থন করার বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন তিনি। তবে জটু বাবুকে নিয়ে তার মৃত্যুর পরেও যে রাজনীতি চলছে তা যে বাস্তবিক ভাবেই অত্যন্ত নিন্দনীয় ঠেকছে সমাজমাধ্যমে তা এই বর্তমান তথাকথিত রাজনৈতিক নেতাদের বোঝা উচিত বলে মনে করছেন সাধারন মানুষ। 

সর্বশেষ আপডেট: