Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

লোকসভা নির্বাচন 2024-এর বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন

Loading... রাজ্য
লোকসভা নির্বাচন 2024-এর বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন
#news #lok sabha elections 2024 #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :বাজতে চলেছে লোকসভা নির্বাচনের বাদ্যি। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরেই কলকাতার রাস্তা থেকে খুলে ফেলতে হবে সব ধরনের রাজনৈতিক ও সরকারি প্রকল্পের পোস্টার, ব্যানার। ভোট ঘোষণা হয়ে গেলেই লাগু হয়ে যাবে আদর্শ আচরণ বিধি।

{link}

এই বিধি চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শহর মুক্ত করতে হবে সরকারি প্রকল্পের পোস্টার, ব্যানার। এসব সরকারি বিজ্ঞাপন যাতে দ্রুত খুলে ফেলা যায়, তা নিশ্চিত করতে বুধবার কলকাতাসহ দুই জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক হল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। বৈঠকে উপস্থিত আধিকারিকদের এই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে।

{link}

কমিশনের তরফে বলা হয়েছে, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে, এমন কোনও পোস্টার বা ব্যানার শহরে রাখা চলবে না নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে। ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলতে হবে সেগুলি। রাজনৈতিক পোস্টার ছাড়াও সরাতে হবে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারমূলক পোস্টার-ব্যানার-ফেস্টুন।

(ads)

সর্বশেষ আপডেট: