শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এমন ভয়ঙ্কর অভিযোগ কখনো স্বাধীন ভারতে শোনা যায় নি। মমতাকে বাইরে বের হতে নিষেধ করে ঘরেই থাকতে বলেন শুভেন্দু অধিকারী। আর এখানেই ক্ষুব্ধ হল মমতা। 'রাস্তায় আপনি যাতে বের হতে না পারেন, তার ব্যবস্থাও আমি করব’; মমতার উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে শুভেন্দুর সাংবাদিক বৈঠকের ওই অংশের ভিডিয়ো নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন মমতা। তাঁর প্রশ্ন, 'What exactly does that mean? House arrest? Intimidation? Political persecution?'(আমাকেকে কি উনি গৃহবন্দি করার কথা বলছেন, নাকি ভয় বা রাজনৈতিক হেনস্থার ইঙ্গিত দেওয়া হচ্ছে?' সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই মমতাকে উদ্দেশ করে তিনি বলেন, 'ফেসবুকেই থাকুন আপনি বিকেলবেলায়। আপনাকেই আর রাস্তায় বের হতে হবে না। রাস্তায় আপনি যাতে বের হতে না পারেন, তার ব্যবস্থাও আমি করব।'
এই মন্তব্যের ভিডিয়োই পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা। ভিডিয়োর সঙ্গে লম্বা পোস্টে লেখেন, 'A NEW LOW in Indian politics!' তাঁর অভিযোগ, সরকারি দফতরে বসে তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা তাঁর পোস্টে লেখেন, সাংবিধানিক গণতন্ত্রে রাজনৈতিক বিরোধীর চলাফেরার স্বাধীনতা নিয়ন্ত্রণ করার অধিকার তাঁকে কে দিয়েছেন? তাঁর দাবি, তিনি দেশের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন রাখতে চান।
