শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তৃণমূলের অস্তিত্ব এখন টিকিয়ে রেখেছেন বেশিরভাগ বয়স্ক মানুষেরা। মমতাও তাঁদের যোগ্য মর্যাদা দিছেন। তৈরী করেছেন নতুন কমিটি। নতুন কমিটি অনুযায়ী, উত্তর কলকাতা সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন কুণাল ঘোষ। দলের অস্বস্তির সময়ে ‘দিদি’ক পাশে থেকে লড়াকু মেজাজ চালিয়ে যাচ্ছে বলে, তাঁকে এই পুরস্কার বলে মন করছে রাজনৈতিক মহল। বৈশ্বানর চট্টোপাধ্যায়কে আনা হয়েছে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদে। যে দায়িত্ব এতদিন সামলেছেন দেবাশিস কুমার। অন্যদিকে, শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের প্রবীণ নেতা অসিত মজুমদারকে। উল্লেখ্য, গত নির্বাচনে অসিত মজুমদারের বদলে শ্রীরামপুরের প্রার্থী করা হয়েছিল দেবাংশু ভট্টাচার্যকে। দলের উপর অভিমানী অসিত মুখও খুলেছিলেন।
ভোটে হারের পর দেবাংশু দূরত্ব বাড়াতে শুরু করেছেন নেত্রীর সঙ্গে। এবার সেই জেলায় ফের অসিতেই আস্থা রাখল দল। ব্যারাকপুর সাংগঠনিক জেলায় ‘বিদ্রোহী’ পার্থ ভৌমিকের বদলে দায়িত্ব পেলেন অমিত গুপ্ত। এছাড়াও হাওড়া সদর জেলা তৃণমূলের সভাপতি পদেও পরিবর্তন আনা হয়েছে। ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক অরূপ রায়কে। যিনি এখন ঋতব্রতদের শিবিরে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার দায়িত্বে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। উত্তরবঙ্গেও দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে গৌতম দেবকে।
