Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee: ঈদের অনুষ্ঠানকে রাজনৈতিক মঞ্চে পরিণত করলেন মমতা

Loading... রাজ্য
Mamata Banerjee: ঈদের অনুষ্ঠানকে রাজনৈতিক মঞ্চে পরিণত করলেন মমতা
#Trinamool Congress #Mamata Banerjee #Abhishek Banerjee #Bengali News #West Bengal Election #Election News #TMC Eliminated Candidates #সংবাদ #তৃণমূল প্রার্থী তালিকা #তৃণমূল বাতিল প্রার্থী

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আসল কথা হলো রাজনীতি ও ধর্মকে আলাদা রাখতে পারলেই দেশে শান্তি থাকে। কিন্তু মুসলিম ভোটের জন্য এই দুয়ের মধ্যে কোনো বিভেদ রাখেন না মমতা। রেড রোডের ইদের অনুষ্ঠান থেকে অভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকেও হুঁশিয়ারি দিলেন তিনি। আজ, শনিবার সকালে প্রতি বছরের মতো কলকাতার রেড রোডে ইদের অনুষ্ঠানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।

{link}

রাজ্যে এসআইআরে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। বহু মানুষের নাম এখনও বিচারাধীন। কত নাম শেষপর্যন্ত বাদ যাবে, সেই নিয়ে চর্চা চলছে। এরই মধ্যে রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রচারও শুরু হয়ে গিয়েছে। তবে এসআইআর ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। 

{link}

  কেন্দ্রের বিজেপি সরকারের হয়ে কাজ করছে কমিশন, এমন অভিযোগ বরাবর করছে তৃণমূল। আরও একবার সেই বিষয়কেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এদিন রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআরেন অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। বাংলার সব মানুষের সঙ্গে আছি। আমাদের অধিকার কেড়ে নিতে দেব না।” একুশের পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও দলের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। ইতিমধ্যেই কোমর বেঁধে লড়াইয়ের ময়দানেও নেমে পড়েছেন। 

সর্বশেষ আপডেট: