Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 19/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Nabanna:বহু সরকারি কর্মী এখনও পাননি বকেয়া ডি এ-র টাকা! কবে মিলবে?

Loading... রাজ্য
Nabanna:বহু সরকারি কর্মী এখনও পাননি বকেয়া ডি এ-র টাকা! কবে মিলবে?
#Nabanna #West Bengal #DA #Due DA #Supreme Court #নবান্ন #সুপ্রিম কোর্ট #বকেয়া টাকা #ডি এ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  রাজ্য সরকারের অর্থ দপ্তরের দাবি বকেয়া ডি এ বাবদ ইতিমধ্যে তারা প্রচুর টাকা ছেড়েছে। কিন্তু সকলে টাকা পায় নি। সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA)-র ৬৫ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তারপরও বহু কর্মী মহার্ঘ ভাতা পাননি বলে অভিযোগ। কারা ডিএ পাননি, এবার সেই তালিকা চাইল শীর্ষ আদালত। রাজ্যের দাবি, মহার্ঘ ভাতার টাকা হিসেবে ৭ হাজার ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। ডিএ নিয়ে দীর্ঘ জটিলতার পর ধাপে ধাপে সরকারি কর্মীরা বকেয়া টাকা পেতে শুরু করেছেন। তারপরও বহু কর্মী টাকা না পাওয়ার অভিযোগ জানিয়ে আদালতে আবেদন জানিয়েছেন। তাঁদের তরফে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর দাবি, শুধু ৭ হাজার ৭০০ কোটি টাকা নয়, ৪১ হাজার ৭৭০ কোটি টাকার হিসেব ২ বছর আগেই দিয়েছিল রাজ্য সরকার। সেই টাকা কর্মীরা পাননি বলেই অভিযোগ।

  সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। রাজ্য সরকারের হয়ে এদিন এজলাসে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সব পক্ষের বক্তব্য শুনে, ডিএ না পাওয়া কর্মীদের তালিকা চেয়েছে বিচারপতিদের বেঞ্চ। যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, “আমরা সরকারের সঙ্গে একমত নেই। ২০১৬ থেকে ২০১৯ এর মধ্যে যে বকেয়া, তার ৪৩ শতাংশ মেটানো হয়েছে। ৬৫ শতাংশ নয়।” তাঁর দাবি, গ্রান্টিং এইড ও পেনশনপ্রাপ্তরা এখনও এক টাকাও পাননি।

সর্বশেষ আপডেট: