Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

চাণক্য ফিরছে কি তার চেনা ঘরে ?

Loading... রাজ্য
চাণক্য ফিরছে কি তার চেনা ঘরে ?
#Mukul Roy #TMC #BJP #Second In Command #West Bengal #11th June #India #সংবাদ #রাজনীতি

আজই সম্ভবত ফিরতে চলেছেন এক সময়ের তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। সম্ভবত তার সঙ্গে তৃনমূলে ফিরবেন কয়েকজন প্রাক্তন তৃনমূলই। বেলা যত গড়াচ্ছে, ততই লম্বা হচ্ছে বিজেপি থেকে তৃনমূলে ফেরার তালিকা। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের প্রচারে একটি মিটিং থেকে্ত তৃনমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন …‘ মুকুল এতটা খারাপ নয়’ নেত্রীর এই কথা ঘিরে রাজ্য রাজনীতি তে শুরু হয়েছিল জোর জল্পনা । শুধু তাই নয় নির্বাচনী প্রচারে তৃনমূল নেত্রী এও বলেছিলেন…… মুকুল থাকে কাঁচড়া পাড়ায় তাকে টিকিট দিয়ে পাঠিয়ে দিয়েছে নদীয়ায়। নেত্রীর এই কথাগুলো ঘিরে বারবার ঘুরে ফিরে এসেছে, মুকুলের পুরনো দলে ফেরার একটি সম্ভাবনা। শেষ বিধান সভা নির্বাচনে মুকুল রায়কে রাজ্য জুড়ে প্রচার করতে দেখা যায়নি। বিজেপির টিকিটে জিতলেও বিজেপিতে মুকুল রায় এর শ্বাস বন্ধ হয়েছে, কারন তিনি সেখানে কোণঠাসা। শেষ পর্যন্ত তিনি তৃণমুলে ফিরছেন এবং তার হাত ধরে ফিরছে  অনেকেই। শুভেন্দু অধিকারী কিংবা রাজীব বন্দোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের মধ্যে মত বিরোধ থাকলেও মুকুল রায় কে নিয়ে দলের মধ্যে মত বিরধের সম্ভাবনা কম। এখন প্রতীক্ষা।  

                                

সর্বশেষ আপডেট: