Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Narendra Modi: 'অনুভূতি প্রকাশের ভাষা নেই!' হাওড়ার কর্মসূচির পর প্রতিক্রিয়া মোদির

Loading... রাজ্য
Narendra Modi: 'অনুভূতি প্রকাশের ভাষা নেই!' হাওড়ার কর্মসূচির পর প্রতিক্রিয়া মোদির
#narendra modi news #narendra modi howrah rally #howrah #howrah news #modi news #bengali news #সংবাদ #মোদি #নরেন্দ্র মোদি খবর #হাওড়া র‍্যালি

বৃহস্পতিবার হাওড়ায় নির্বাচনী প্রচারে এসে জনজোয়ার লক্ষ্য করলেন প্রধানমন্ত্রী। এদিন বিকেলে বেলুড় মঠে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবং মহারাজদের সঙ্গে কথা বলে তিনি রওনা দেন নিজের কর্মসূচীর উদ্দেশ্যে। বেলুড় মঠ থেকেই রাস্তার দু-ধারে ছিল উপচে পড়া মানুষদের ভিড়। বেলুড় মঠের মূল প্রবেশদ্বারের বাইরেও কয়েকশো মানুষ ভিড় করেছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। তারপর সম্পূর্ণ জিটি রোডের দুই ধারেই নরেন্দ্র মোদির দেখা পাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন স্থানীয় মানুষজন। 

এদিন নরেন্দ্র মোদির মূল কর্মসূচি শুর হয় এমসিকেবি বিদ্যাপিঠের সামনে থেকেই। হুড-খোলা গাড়িতে রোড শো করেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ রাজপথের দুই ধারে ছিল কাতারে কাতারে মানুষের ভিড়। এমনকি বাড়ির বারান্দা ও ছাদেও প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় করেছিলেন একাধিক মানুষজন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও ছিল চোখে পড়ার মতো উৎসাহ। নিজের রোড-শো কর্মসূচীতে কার্যত জনপ্লাবনের মধ্যে দিয়ে গিয়েছে নরেন্দ্র মোদির কনভয়। 

প্রধানমন্ত্রী নিজেও এই ভিড় দেখে অভিভূত হয়েছেন। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, 'হাওড়ায় বৃহস্পতিবারের রোড-শো সত্যিই অতুলনীয় ছিল! বিপুল সংখ্যার মানুষের উপস্থিতি এই কর্মসূচীকে পরিকল্পিত রুটের বাইরে নিয়ে গিয়েছিল। এমনকি হাওড়া ব্রিজ পেরিয়ে কলকাতাতেও চোখে পড়েছে মানুষের ভিড়।' 

এই প্রসঙ্গে আরও একটি পোস্টে তিনি লিখেছেন, 'হাওড়ার আজকের রোড-শো ভাষায় বর্ণনা করার কোনো উপায় নেই। পরিবর্তে, হাওড়া থেকে শুরু হওয়া রোডশোটি আইকনিক হাওড়া ব্রিজ পেরিয়ে কলকাতায় গিয়ে শেষ হয়েছে। পরিবর্তনের আকাঙ্ক্ষা পশ্চিমবঙ্গের প্রতিটি অংশে প্রতিফলিত হচ্ছে। তৃণমূল তাদের পাপের শাস্তি পেতে চলেছে। বিজেপিই পশ্চিমবঙ্গের পছন্দ।' 

স্পষ্টভাবেই হাওড়ার বৃহস্পতিবারের কর্মসূচী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির পশ্চিমবঙ্গের মাটিতে হওয়া অন্যতম সেরা একটি কর্মসূচী হয়ে উঠেছে।

সর্বশেষ আপডেট: