Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বাঁকুড়ার বিষ্ণুপুর সংলগ্ন বনাঞ্চালে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই আনুমানিক ৫ হেক্টর জঙ্গল

Loading... রাজ্য
বাঁকুড়ার বিষ্ণুপুর সংলগ্ন বনাঞ্চালে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই আনুমানিক ৫ হেক্টর জঙ্গল
#Bankura #Forest #Wild fire #Natural disaster #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: বসন্তের পাতাঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগার ঘটনা অব্যাহত বাঁকুড়ায়। এবারে বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের এই ঘটনা ঘটে। তার ফলে ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয় স্থানীয় মানুষ।এরপর বনদপ্তর মারফৎ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
{link}
বিষ্ণুপুর-১ বনদপ্তরের  বিট অফিসার, শিবদাস চক্রবর্ত্তী বনকর্মীদের গাফিলতির অভিযোগ অস্বীকার করেন। তাঁর কথা অনুযায়ী, তাঁরা সবসময় সদা সতর্ক থেকে কাজ করেন। আপাতত জঙ্গলে আগুন না লাগা্র বিষয়ে ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এই ধরণের অবাঞ্ছিত ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে বন বিভাগ। কিন্তু জঙ্গলে আগুন লাগার সঠিক কারন এখনো জানা জায়নি। তবে কিভাবে আগুন লাগল তা বনদপ্তরের তরফ থেকে ক্ষতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এটা জানা গেছে যে এইদিন আনুমানিক ৫ হেক্টর জঙ্গলে আগুন লেগেছিল।

সর্বশেষ আপডেট: