Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দিনে দুপুরে হাওড়ার আন্দুল রোডের চুনাভাটিতে ফ্ল্যাটের তালা ভেঙে দুঃসাহসিক চুরি

Loading... রাজ্য
#news #Andul Road #Chunavati #Theft on a flat #Jwellery #money #Crime #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ পরপর একই ঘটনা হাওড়ায়। ফের দিনেদুপুরে ফ্ল্যাটের তালা ভেঙে দুঃসাহসিক চুরি। অভিযোগ নগদ টাকা সহ সোনার গয়না চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। চাঞ্চ্যলকর ঘটনাটি ঘটেছে হাওড়া আন্দুল রোডর চুনাভাটি এলাকার অশ্বিনী অ্যাপার্টমেন্টে। 

{link}

জানা যায়, মৌসুমি ঘোষ নামে ওই মহিলা ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন। চার মাস আগে তিনি ওই ফ্ল্যাটে এসেছিলেন। পেশায় তিনি শিক্ষিকা। সোমবার সকাল ৮ টা নাগাদ তিনি টিউশন পড়াতে বাড়ি থেকে বেড়িয়েছিলেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ ফিরে এসে দেখেন ফ্ল্যাটের তালা খোলা। এরপরেই তার সন্দেহ হয়। ফ্ল্যাটের ভিতরে ঢুকে তিনি দেখেন আলমারি খোলা। ঘরের মেঝের মধ্যে জামা কাপড় সহ পড়ে রয়েছে ফাঁকা গয়নার বাক্স। ওই মহিলার অভিযোগ, নগদ দেড় লক্ষ টাকা ও প্রায় কুড়ি লক্ষ টাকার সোনার গহনা সহ ল্যাপটপ চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা।

{link}

এরপরেই তিনি নাজিরগঞ্জ থানায় খবর দেন। ফ্ল্যাট কেনার জন্য বাঁচিয়ে রাখা দেড় লক্ষ টাকা চুরি যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। নিজের সর্বস্ব খুইয়ে আপাতত তিনি সর্বহারা। ইতিমধ্যেই পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে নাজিরগঞ্জ থানার পুলিশ। আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য প্রাথমিক ভাবে চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ আপডেট: