Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ডাক্তার দেখানো নাকি সিবিআই-এর ডাক কি উদ্দেশ্যে কলকাতা রওনা দিলেন অনুব্রত?

Loading... রাজ্য
ডাক্তার দেখানো নাকি সিবিআই-এর ডাক কি উদ্দেশ্যে কলকাতা রওনা দিলেন অনুব্রত?
#news #Anubrata Mondal #CBI #Hospital #doctor appointment #Birbhum #Bolpur #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ বুধবার বিকালে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল বোলপুরের বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। শারীরিকভাবে দেখে পূর্বের থেকে খানিকটা বেশি সুস্থ মনে হলেও এখনও অসুস্থতা রয়েছে বলেই জানিয়েছেন তিনি। তিনি এদিন যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, আগামী তিন তারিখ তার ডাক্তার দেখানোর ডেট রয়েছে। যে কারণে তিনি যাচ্ছেন। তবে কারন কি শুধু এটিই? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

{link}
অন্যদিকে আবার বুধবার বিকাল বেলায় তার কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়াকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে কলকাতায়। আগামীকাল তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারেন তিনি। কারণ কালই তাকে ভোট-পরবর্তী হিংসার মামলায় ডাকা হয়েছে। এখন কলকাতায় এসে ঠিক কোথায় যাবেন অনুব্রত? সিবিআই অফিস নাকি, ডাক্তারের কাছে, নাকি দুই যায়গাতেই সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল সহ রাজ্যবাসী। কি হতে চলেছে কেষ্টদার পরবর্তী পদক্ষেপ? 

সর্বশেষ আপডেট: