Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দূর্নীতি ইস্যুতে বিজেপির হুগলি জেলা শাসক অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক একাধিক

Loading... রাজ্য
দূর্নীতি ইস্যুতে বিজেপির হুগলি জেলা শাসক অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক একাধিক
#news #BJP #West Bengal #Hooghly #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হুগলী: দূর্নীতি ইস্যুতে বিজেপির হুগলি জেলা শাসক অভিযান ঘিরে ধুন্ধুমার। বিজেপির মিছিল আটকাতে জেলা শাসক দপ্তর থেকে দু কিমি দূরে খদিনামোড়ে পুলিশ ব্যারিকেড করে। ব্যারিকেড করা হয় হুগলি মোর ঘড়ির মোড়ে। খাদিনা মোড় জিটি রোড থেকে চুঁচুড়া শহরে ঢোকার রাস্তা ব্যারিকেড করে রাখে পুলিশ।বিজেপি সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। ঠেলাঠেলি ধ্বস্তাধস্তি শুরু হয়। একটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি কর্মিরা। দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলে আটকায় পুলিশ। সেই মুহূর্ত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, শুরু হয় ধ্বস্তাধস্তি।  চন্দননগর পুলিশের উচ্চ পদস্থ কর্তারা বিশাল বাহিনী নিয়ে হাজির থাকেন। কয়েকজন বিজেপি কর্মিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে একাদশ দ্বাদশের পরীক্ষা চলছে তাই কোনো মিছিল জমায়েতের অনুমতি দেওয়া হয়নি।হ্যান্ড মাইকে ডেপুটি ম্যাজিস্ট্রেট মৌমিতা দাস ঘোষ সেই কথা বারবার ঘোষনা করতে থাকেন।

{link}

বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, তাদের শান্তিপূর্ন মিছিলেই অশান্তির তৈরি করে পুলিশ। মহিলা কর্মীদের গায়ে হাত পর্যন্ত তুলেছে পুরুষ পুলিশেরা বলে পুলিশের বিরুদ্ধে তোলা হয়েছে বলে অভিযোগ। একধিক বিজেপির কর্মী সমর্থকদের আটক করেছে পুলিশ। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও সূত্রের খবর। ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছিল স্থানীয় এলাকায়। বিক্ষোভের ঘটনাস্থলে এখনও মোতায়েন রয়েছে পুলিশ।  

সর্বশেষ আপডেট: