নিজস্ব সংবাদদাতঃ মহিলা নেশা মুক্তি কেন্দ্রের রোগীদের কে দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে শনিবার সকাল থেকেই উত্তাল বালির নিশ্চিন্দা এলাকা। অভিযোগ একটি বেসরকারি রিহ্যাব সেন্টারে বেশ কিছু মহিলা রোগীদের চিকিৎসা করানোর নামে তাদের দিয়ে বেশ কিছুদিন ধরেই নানারকম অবৈধ কাজকর্ম করানো হচ্ছিল। এই নিয়ে এলাকায় ক্ষোভ ছিলই। তবে শুধুমাত্র সন্দেহের বশে পদক্ষেপ করতে পারেননি স্থানীয়েরা। যার ফলে সব জেনে শুনেও কার্যত চুপ করে থাকতে হচ্ছিল।
{link}
তবে ক্ষোভের আগুন প্রতিনিয়ত বেড়েই চলেছিল। আগুনে ঘৃতাহুতি পরে যখন ওই রিহাব সেন্টারের মালিকের স্ত্রী এই অভিযোগ সকলের সামনে আনেন এবং তার পাশাপাশি থানাযতেও অভিযোগ জানান। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। সকাল থেকে শুরু হয় চিৎকার চেঁচামেচি,অবরোধ এবং মারধর। রিহ্যাবের সঙ্গে যুক্ত থাকা ছেলেদের বেধড়প মারধর করেন স্থানীয়েরা। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়া মতো অবস্থায় চলে যায়। খবর পেয়ে ছুটে আসে নিশ্চিন্দা থানার পুলিশ। তবে পুলিশকে দেখেও বিক্ষোভের আঁচ কমেনি, বরং তা আরও বৃদ্ধি পেতে থাকে। পরিস্থিতি সামলাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ কে। আপাতত পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছে পুলিশ বলে সূত্রের খবর। রিহ্যাব সেন্টারের মালিক এবং অন্যান্যরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
