নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ব্যাংক বেসরকারিকরন এবং ব্যাংক বিক্রির যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার করতে চলেছে তার প্রতিবাদে দেশের সমস্ত ব্যাংক ইউনিয়ন সংগঠন আজ রাস্তায় নেমেছে। প্রতিবাদে গর্জে উঠছে ব্যাঙ্ক কর্মচারীদের গলা। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন এর পক্ষ শুরু হল এক বিশেষ কর্মসূচীর। আজ থেকে সারা রাজ্য জুড়ে মোট ৬টি বাস ৩দিন ধরে ২৩ টি জেলা ঘুরবে। এই বাস যাত্রায় সামিল হবে ব্যাংক কর্মচারী ছাড়াও সাধারণ প্রচুর মানুষ। অভিনব এই বাস যাত্রার মাধ্যমেই প্রতিবাদ বজায় রাখতে চাইছে ব্যাঙ্ক কর্মচারীরা।
{link}
আজ হাওড়া ময়দান চত্বরে এই কর্মসূচীর সূচনা হয়। উপস্থিতি ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিস কনফেডারেশন এর পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক শ্রী শুভজ্যোতি চট্টোপাধ্যায়। কর্মসূচীর সাথে একটি মিছিলও করা হয়, যে মিছিলে পা মিলিয়েছিন একাধিক ব্যাঙ্ক কর্মচারীরা। প্রতিবাদ অব্যাহত থাকলেও যদিও বিষয়টি নিয়ে এখনও অনড় রয়েছে কেন্দ্রীয় সরকার। এখন দেখার বিষয়, আদৌ ব্যাঙ্ক কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বদল ঘটাতে সক্ষম হন কি না।

