নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুরঃ উত্তর ব্যারাকপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা মজুমদারের স্বামী গোপাল মজুমদারকে লক্ষ্য করে গুলি এবং মাথায় জোরে আঘাত। তার জেরেই প্রকাশ্য নিজের বাড়ির সামনে খুন গোপাল মজুমদার। নিহত ব্যাক্তি প্রাক্তন নোয়াপাড়া শহর তৃণমূল সভাপতি।
{link}
শনিবার রাতে ইছাপুর বাবজি কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর তাকে ব্যারাকপুর বি.এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ঘটনাটি ঘটার কিছুক্ষনের মধ্যেই পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ বিশাল পুলিশবাহিনী। কে বা কারা এই দুষ্কৃতী তা এখনও স্পষ্ট নয়। তবে দুষ্কৃতীদের শাস্তির দাবি তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার কারনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে প্রানভয়। রাজনৈতিক হিংসার কারনেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে এখনও কে বার কারা কি জন্য এই খুন করল সেই সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা সম্ভবপর হয়নি।
.jpeg)
